পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে ধৃত নিখিল গুপ্তার বিরুদ্ধে প্রমাণ চাইল নিউইয়র্ক আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে মামলায় এবার হস্তক্ষেপ করল মার্কিন আদালত। অভিযুক্ত ভারতীয় নিখিল গুপ্তের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চাইল নিউইয়র্কের আদালত। মার্কিন জেলা জজ ভিক্টর মারেরো বলেন, “আদালত সরকারের কাছে প্রমাণ চেয়েছে। আগামী তিন দিনের মধ্যে সরকারকে সেই অভিযোগের জবাব দিতে হবে।“নিখিল গুপ্তার হয়ে ভারতীয় আইনজীবী একটি পিটিশন দায়ের করেছিল। সেখানে বলা হয়েছিল গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে মামলায় বাইডেন সরকার নিজেদের যুক্তি প্রকাশ করুক। এবার সেই পিটিশনকেই মান্যতা দিল নিউইয়র্কের আদালত।

উল্লেখ্য, চেক প্রজাতন্ত্রের কারাগার থেকে মুক্তি পেতে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি করলেন নিখিল গুপ্তের পরিবার। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা নভেম্বর মাসে দাবি করেছে  খালিস্তানি জঙ্গি  গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত যুক্ত। এই ঘটনার পর চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রকের নিখিল গুপ্তকে গ্রেফতার ও অস্থায়ী হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার  বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যতা খুঁটিয়ে দেখা হবে বলে  জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত করা হবে।

প্রাথমিকভাবে মার্কিন প্রশাসন দাবি করছে,  নিখিল নিজে থেকে পান্নুনকে হত্যা করার ছক কষেনি। তাকে ‘খুন করতে ভাড়া’ করা হয়েছিল । ৫২ বছর বয়সী নিখিল গুপ্ত  আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি। উল্লেখ্য খালিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায় অভিযুক্ত নিখিল গুপ্তকে নিয়ে বাইডেন সরকার কি প্রমাণ দেয় সেটাই এখন দেখার।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী