প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য এ বার সরাসরি দেখানো হবে সাধারণ মানুষকে। আমেরিকার প্রাক্তন সেনা আধিকারিক নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে গুলি চালিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা। সেই গোটা প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই আমেরিকায় শুরু হয়েছে বিতর্ক।

২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সেনাঘাঁটিতে ভয়াবহ গুলিচালনার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন নিদাল। ওই হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও অনেকে। ঘটনার সময় মার্কিন সেনাবাহিনীতে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৩ সালে সামরিক আদালতে নিদালের বিচার হয়। আদালতে হামলার সঙ্গে নিজের যোগের কথা স্বীকার করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, আফগানিস্তানে মুসলিম এবং তালেবানদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রতিবাদ থেকেই ওই হামলা চালিয়েছিলেন। নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করতে গুলি চালানোর পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই পদ্ধতিতে সাজা কার্যকরের সুপারিশ করেন। তাতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ ‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সেনাবাহিনীতে গুলি চালিয়ে কোনও সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এই প্রথম হতে চলেছে। একই সঙ্গে ছয় দশকেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীতে কোনও মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েই অবশ্য প্রশ্ন উঠেছে। এমন সিদ্ধান্তের নৈতিকতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই সিদ্ধান্তে ট্রাম্পের পূর্ণ সমর্থন রয়েছে কি না, তা নিয়ে হোয়াইট হাউসের তরফে এখনও স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর