নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যের ১০ টি স্থানীয় প্রশাসনিক এলাকায় ৪৬৯ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, বছরের শুরু থেকেই ডিপথেরিয়ার সন্দেহভাজন রোগীর সন্ধান মিলছিল। তবে অগস্ট মাস থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে এবং জনস্বাস্থ্যের উপর তার প্রভাব নিয়ে আশঙ্কা তৈরি হয়। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত চিহ্নিত ৪৬৯ টি সন্দেহভাজন সংক্রমণের মধ্যে তিনটি পরীক্ষাগারে ডিপথেরিয়া হিসেবে নিশ্চিত হয়েছে। আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে জোস নর্থ। সেখানে ৩৭০ টি সন্দেহভাজন ঘটনা নথিভুক্ত হয়েছে। ওয়াসেতে ২৯টি, জোস সাউথে ২২টি এবং বারকিন লাডি ও মাঙ্গু এলাকায় ১৬টি করে সন্দেহভাজন সংক্রমণের খবর মিলেছে। প্যাঙ্কশিনে এখনও পর্যন্ত পাঁচটি এমন ঘটনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ শুরু করেছে স্থনীয় প্রশাসন। সন্দেহভাজন রোগীদের দ্রুত চিহ্নিত করার পাশাপাশি তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে এবং টিকাকরণ কর্মসূচিও জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি শিশুকে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে তদারকি করবে পুলিশ আধিকারিকরা

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ