অপহরণকারীদের কবল থেকে ১৮৭ জনকে উদ্ধার করল নাইজেরিয়ার পুলিশ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জামফরা রাজ্যের এক জঙ্গল থেকে ওই ১৮৭ জনকে উদ্ধার করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে সাফল্য পেল নাইজেরিয়ার নিরাপত্তা রক্ষীরা। অপহরণকারীদের কবল থেকে নিরাপদেই উদ্ধার করে আনলেন ১৮৭ জন অপহৃতকে। তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। শুক্রবার নাইজেরিয়া পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জামফরা রাজ্যের এক জঙ্গল থেকে ওই ১৮৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীদের কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত কয়েক বছর ধরেই নাইজেরিয়ায় অপহরণকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। জামফারা, কাতসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের গভীর জঙ্গলে গোপন ডেরা তৈরি করে সেখানেই অপহৃতদের রাখা হচ্ছে। তার পরে মোটা মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছেড়ে দিচ্ছে। মূলত বিভিন্ন স্কুলগুলিকেও অপহরণের ক্ষেত্রে বিশেষ টার্গেট করছে অপরাধীরা। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক স্কুলে হানা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে অপহরণ করেছে অপরাধীরা। ফলে ক্রমশই আতঙ্ক ছড়াচ্ছে। অনেক হতদরিদ্র অভিভাবক তাঁদের সন্তানদের ভয়ে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

কিভাবে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের চোখে ধুলো দিয়ে অপহরণকারীরা একের পর এক অপরাধ সংগঠিত করে চলেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখে পড়ে অবশেষে নড়েচড়ে বসেছে নিরাপত্তা বাহিনী। অপহরণকারীদের গোপন ডেরা থেকে অপহৃতদের উদ্ধার করতে বিশেষ অভিযান শুরু করেছে। সেই অভিযানেই সাফল্য এসেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে আটক থাকা ১৮৭ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার