নাইজেরিয়ায় উদ্ধার অপহৃত ১০০ শিশু, বাকিদের খোঁজে তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে অপহরণ করা হয়েছিল শতাধিক শিশুকে। তাদের মধ্যে ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণকারীদের কাছে আটকে রয়েছে এখনও শতাধিক শিশু। তাদের উদ্ধার করতে তৎপর নাইজেরিয়া প্রশাসন (Nigeria administration)

জানা গিয়েছে, গত ২১ নভেম্বর নাইজার স্টেটের আগোয়ারা জেলার পাপিরি এলাকার সেন্ট মেরি স্কুল থেকে ৩০৩ শিশু ও ১২জন শিক্ষককে অপহরণ করার অভিযোগ ওঠে। অপহৃতদের মধ্যে বেশিরভাগই ১০-১৮ বছরের মধ্যে পড়ুয়া। উদ্ধার হওয়া শিশু আবুজায় পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার তাদের নাইজার প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার হওয়া শিশুদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তারপরেই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

১০০জন শিশুকে উদ্ধার করার কথা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র। তবে এখনও শতাধিক শিশু ও স্কুলকর্মীকে আটকে রেখেছে অপহরণকারীরা। তাঁদেরও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। অপহরণের কয়েকদিনের মধ্যে ৫০ জন পড়ুয়া পালিয়ে বাড়ি ফিরে এসেছিল। রবিবার আরও ১০০ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত ১৫৩ জন পড়ুয়া ও ১২ শিক্ষককে আটকে রাখা হয়েছে। তবে কীভাবে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বাকিদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই হেব্বি স্টেট এর মাগা শহরে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে আরও ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।

 

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!