‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধ প্রায় ছয় মাস হতে চলল। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। শিয়রে নাচছে মৃত্যুদূত। ভবিষ্যত অন্ধকার। সবার মনে একটাই ভয়, ‘কবে আছি, কবে নেই’। আর এই অজানা ভয়ের কারণে ৯০ শতাংশ ইরানিই নতুন করে ঘর বাঁধার কিংবা সন্তান নেওয়ার ভাবনাচিন্তাকে মাথা থেকে নামিয়ে ফেলেছে।  ইরান ইন্টারন্যাশনালের ইনস্টাগ্রাম পেজের এক সাম্প্রতিক সমীক্ষায় এমনই চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে।

ইরান ইন্টারন্যাশনালের তরফে করা জনমত সমীক্ষায় এক লক্ষ ইরানি তাদের মতামত জানিয়েছেন। তার মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ছিলেন ২৫ থেকে ৩৪ বছর বয়সি, যা মোট অংশগ্রহণকারীর ৪০.৩ শতাংশ। এরপর ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা ছিলেন ২৯.২ শতাংশ। ১৮ থেকে ২৪ বছর বয়সিদের হার ছিল ১৩.৩ শতাংশ এবং ৪৫ থেকে ৫৪ বছর বয়সিদের ৯.৮ শতাংশ।

সমীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৯০ শতাংশই বর্তমান পরিস্থিতিতে বিয়েকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছেন। তাঁদের মতে, ‘ইরানে বর্তমানে কোনও আর্থ-সামাজিক নিরাপত্তা নেই। জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। নিজেদের খরচ চালাতেই হিমশিম খাচ্ছেন। ফলে বিয়ের পরে বাড়তি একজন কিংবা দুজনের খরচ জোগানো অসম্ভব।’

সমীক্ষায় অংশ নেওয়া একাধিক যুবক বলেছেন, ‘বিয়ে বা সন্তান নেওয়া এখন শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং ইরানে ভবিষ্যৎ জীবন আদৌ কেমন হতে পারে—সেই প্রশ্নের সঙ্গে জড়িয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তান নেওয়া কার্যত ‘অপরাধ’ বা ‘বিশ্বাসঘাতকতা’। কারণ, সন্তানকে পর্যাপ্ত মানের জীবন বা নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার নিশ্চয়তা নেই।’ অনেকে আবার বলেছেন, ‘সন্তান নিতে চাই। কিন্তু এমন একটি সমাজে সন্তানকে বড় করতে চাই না, যেখানে দারিদ্র্য, মূল্যস্ফীতি, বিদ্যুৎ সংকট, নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

‘নাটক করলেই এফআইআর দায়ের করব,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস