আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ের হয়ে শান্তিতে নোবেল পুরস্কার নিলেন নার্গিস মহম্মদির যমজ সন্তান

নিজস্ব প্রতিনিধি, অসলো: ইরানের ধর্মীয় মৌলবাদী শাসকদের বিরুদ্ধে নারীদের অধিকার আদায়ে লড়তে গিয়ে জেলবন্দি তিনি। মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে তাঁর লড়াইকে স্বীকৃতি দিতে চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মহম্মদিকে। রবিবার অসলোতে এক অনুষ্ঠানে মায়ের হয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন সেই নার্গিস মহম্মদির যমজ সন্তান কিয়ানা ও আলি রহমান। এদিনই অবশ্য নতুন করে ইরানের জেলে অনশন শুরু করেছেন শান্তিতে নোবেল জয়ী।

অসলোর সিটি হলে নোবেল পুরস্কার নিতে গিয়ে জেলবন্দি মায়ের লিখিত বক্তব্য পাঠ করেন নার্গিসের যমজ সন্তান। ওই বক্তব্যে, ইরানের বর্তমান শাসকদের ‘অত্যাচারী’ হিসাবে আখ্যা দিয়ে শান্তিতে নোবেলজয়ী জেলবন্দি নার্গিস আশাপ্রকাশ করেছেন, ‘একদিন ইরানের মানুষ ধর্মীয় মৌলবাদীদের হাত থেকে মুক্তি পাবেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে একনায়কতন্ত্রের আবসান ঘটবে।’ রক্ষণশীল ইরানে মহিলাদের অধিকার আদায়ে লড়তে গিয়ে একাধিকবার দেশের শাসকদের রোষানলে পড়তে হয়েছে বছর পঞ্চাশের নার্গিস মহম্মদিকে। ১৩ বার জেলে গিয়েছেন। ইরান সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট মতাদর্শের প্রচার চালানোর জন্য পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন। সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগে নার্গিসকে ৩১ বছরের বেশি জেলে কাটাতে হয়েছে। বর্তমানে ইরানের এভিন কারাগারে দিন কাটছে তাঁর। ইরানের আরেক নোবেল বিজয়ী নারী শিরিন এবাদির প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধানের দায়িত্ব সামলাতে গিয়ে শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বার বার রাজপথে নেমেছেন।

গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক হিসাবে নার্গিসের নাম ঘোষণা করতে গিয়ে নোবেল কমিটি জানিয়েছিল, ‘ইরানে নারীদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গিস মহম্মদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ইরানে মানবাধিকার রক্ষা এবং সবার স্বাধীনতা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ উল্লেখ্য, নার্গিসের স্বামী তাঘি রহমানও একজন মানবাধিকার কর্মী। ইরানের ধর্মীয় শাসকদের নিপীড়নের হাত থেকে বাঁচতে দুই যমজ সন্তান কিয়ানা ও আলি রহমানকে নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসিতের মতো দিন কাটাচ্ছেন তিনি।  

Published by:

Share Link:

More Releted News:

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ