চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নোবেল শান্তি সম্মান বেলারুশের বিশিষ্ট মানবাধিকার কর্মী, দুই সংগঠনকে

আন্তর্জাতিক ডেস্ক: ঘোষিত হল এ বছরের নোবেল শান্তি সম্মান। নোবেল শান্তি সম্মান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী বেলারুশের অ্যালেস বিয়ালিটাস্কি, রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজ। 

নোবেল শান্তি সম্মান দিতে গিয়ে বলা হয়েছে, এ বছরের নোবেল শান্তি সম্মানের জন্য ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন বেলারুশের বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিটাস্কি। সংগঠন হিসেবে নোবেল শান্তি সম্মান দেওয়া হল রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের বিশিষ্ট মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজ। 

নোবেল কমিটি  জানিয়েছে, বেলারুশে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছেন অ্যালেস বিয়ালিটাস্কি। সেই সঙ্গে দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান রয়েছে।  বেলারুশ সরকার সে দেশের বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর কণ্ঠরোধ করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে। এমনকী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে কারাবন্দিও করে রাখা হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছিল দেশ। বিনা বিচারে বছরের পর বছর অ্যালেসকে জেলে আটকে রাখা হয়েছে। সরকারের এই দমনপীড়নের কাছে নতজানু হতে অস্বীকার করেছেন অ্যালেস। স্থির ছিলেন আপন সিদ্ধান্তে। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানায় নোবেল কমিটি। সেই লড়াইকে স্বীকৃতি দিতে এ বছর নোবেল শান্তি সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল।  

রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজকে নোবেল শান্তি সম্মান দিতে গিয়ে বলা হয়েছে, এই দুটি সংগঠন কয়েক দশক ধরে মানুষের অধিকারের দাবিতে সরব। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এই সংগঠনের কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সেই লড়াইকে সম্মান জানায় নোবেল কমিটি। 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ