BREAKING: পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নোবেল জয়ী তিন বিজ্ঞানী হলেন সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও প্যারিস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। নোবেল জয়ী তিন বিজ্ঞানী হলেন সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও প্যারিস। মঙ্গলবার নোবেল কমিটির পক্ষ থেকে এ বছরের বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করা হয়। পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী সাইকুরো মানাবে ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর জাপানে  জন্মগ্রহণ করেন। ক্লাউস হাসেলম্যানও ওই একই বছরের ২৫ অক্টোবর জার্মানির হামবুর্গে জন্ম নেন। আর জর্জিও প্যারিস ১৯৪৮ সালের ৪ অগস্ট ইতালির রোমে জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, সোমবারই চিকি‍ৎসা বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাতাপৌতিয়ান। ।

নোবেল কমিটি অর্থা‍ৎ রয়্যাল সুইডিশ আকাদেমির পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য যুগ্মভাবে নোবেলের অর্ধেক পুরষ্কার পেয়েছেন সাইকুরো মানাবে এবং ক্লাউস  হাসেলম্যান। আর অধ্যাপক জর্জিও প্যারিস পেয়েছেন পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরস্পরের উপর কি প্রভাব ফেলে তা আবিস্কারের জন্য। 

গত বছর মহাবিশ্বের অন্যতম বিস্ময় কৃষ্ণ গহ্বর সম্পর্কে অজানা তথ্য প্রকাশ্যে এনে পদার্থ বিদ্যায় নোবেল জিতেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ। উল্লেখ্য, ১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে তাঁর দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে পদার্থ বিজ্ঞান ছিল অন্যতম। ১৯০১ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার