ইমরানকে রক্ষাকবচ দিল ইসলামাবাদ হাইকোর্ট, ১৩ মার্চ পর্যন্ত গ্রেফতারে স্থগিতাদেশ

তোষাখানা মামলায় সাময়িক স্বস্তি পেলেন ইমরান খান। গ্রেফতারে স্থগিতাদেশ দিল ইসলামাবাদ কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তোষাখানা মামলায় সাময়িক স্বস্তি পেলেন ইমরান খান। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট সাময়িক রক্ষাকবচ দিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আগামি ১৩ মার্চ পর্যন্ত ইমরান খানের বিরুদ্দে ইসলামাবাদের আতিরিক্ত দায়রা বিচারক আদালতের জারি করা জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানার ওপরে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ। পাশাপাশি আগামী ১৩ মার্চ ইমরান খানকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া বহু মূল্যবান উপহার সামগ্রী  সরকারি সংগ্রহশালা বা তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দিয়েছেন বলে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে শাহবাজ শরিফ সরকার। ওই মামলার শুনানিতে একাধিকবার সমন করা সত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি ইমরানের বিরুদ্ধে জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল।

গত রবিবার ওই গ্রেফতারি পরোয়ানা কারযকর করতে লাহোর ও ইসলামাবাদ পুলিশের বিশাল দল পৌঁছে গিয়েছিল ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে। যদিও খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। গ্রেফতারি পরোয়ানা বাতিলের আর্জি জানিয়ে সোমবার ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারকের আদালতের দ্বারস্ত হয়েছিলেন ৭০ বছর বয়সি পিটিআই নেতা। কিন্তু সেই আর্জি খারিজ করে জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখেন বিচারক। তার পরেই ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। শেষ পর্যন্ত ১৩ মার্চ পর্যন্ত রক্ষাকবচ মিলল।

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর