মহাকাশ থেকে হোয়াইট হাউসের ছবি তুলেছে গুপ্তচর উপগ্রহ, দাবি উত্তর কোরিয়ার

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। তা নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, ওই গুপ্তচর উপগ্রহ  নরফোকের নৌঘাঁটি,হোয়াইট হাউস, পেন্টাগন, মার্কিন  বিমানবাহী রণতরীগুলোর ছবি পেয়েছেন।  শুধু তাই নয় এই গুপ্তচর উপগ্রহ যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামের অ্যান্ডারসন বিমান বাহিনী ঘাঁটি, , নিউপোর্টে  বিমান ঘাঁটি, মার্কিন সেনাঘাঁটি  ছবিও পাঠিয়েছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা।  

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তরফে জানানো হয়েছিল , ২১ নভেম্বর রাতে উত্তর কোরিয়ার একটি গুপ্তচর উপগ্রহ মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। এই উপগ্রহের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেক দিন ধরেই মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করে আসছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মনে করা হচ্ছে, এই উপগ্রহের সাহায্যে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিম আগেভাগেই সতর্ক থাকবেন। ফলে শত্রুকে মোকাবিলা করায় আরও নির্ভুলভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিম জং উন। এই উপগ্রহ পাঠানো নিয়ে জাপানের তরফে জানানো হয়েছে,  উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা জাতিসংঘের নীতিকে লঙ্ঘন করেছে ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এরআগে এই উপগ্রহ নিক্ষেপণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল । এই নিয়ে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো মহাকাশে  গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করলো।  এর আগে ২০২৩ সালের মে এবং অগস্টে রকেট সমস্যার কারণে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছিল। অতীতে উত্তর কোরিয়া কমপক্ষে দুটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে- সর্বশেষটি করেছে ২০১৬ সালে।  তবে কোনোটিই সঠিকভাবে  কাজ করেনি। মনে কড়া হয়, এই সকল উৎক্ষেপণগুলো কিম জং উন-এর শান্তিপূর্ণ মহাকাশ উন্নয়ন কর্মসূচির অংশ।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১