দীর্ঘ ৩৫ দিন বাদে ফের প্রকাশ্যে উত্তর কোরিয়ার স্বৈরশাসক

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তরাল থেকে বেরিয়ে এসে  চিন সীমান্তের কাছে নতুন করে গড়ে তোলা সামজিয়ন পরিদর্শন করেছেন দেশের সর্বোচ্চ নেতা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রহস্যের যবনিকাপাত। অবশেষে ৩৫ দিন বাদে ফের প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ এক প্রতিবেদনে জানিয়েছে, অন্তরাল থেকে বেরিয়ে এসে  চিন সীমান্তের কাছে নতুন করে গড়ে তোলা সামজিয়ন পরিদর্শন করেছেন দেশের সর্বোচ্চ নেতা। যদিও কিম কবে ওই শহর পরিদর্শনে গিয়েছিলেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

মাউন্ট পাইকতুরকে পবিত্র পর্বত হিসেবেই মনে করে কিম জং উনের পরিবার। মূলত ওই পর্বত সংলগ্ন গ্রামেই আদি বাড়ি উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসকের। ২০১৮ সালে মাউন্ট পাইকুতুরের কাছে অবস্থিত সামজিয়ন শহরকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিম জং উন। কিন্তু আচমকাই করোনা সংক্রমণ থাবা বসানোয় বন্ধ হয়ে যায় শহর গড়ার কাজ। বেশ কিছুদিন বন্ধ থাকার পরে ফের শুরু হয়েছে কাজ। চলতি বছরের মধ্যেই শহর গড়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক। আর সেই নির্দেশের পরে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শেষ করার জন্য ঝাঁপিয়েছেন প্রশাসনের কর্তারা। তৃতীয় ও শেষ ধাপের কাজ দেখতেই কিম জং উন সেখানে হাজির হয়েছিলেন।

২০১৪ সালের পর থেকেই গতিবিদির ক্ষেত্রে গোপনীয়তা রেখে চলেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক। ৩৫ দিন আগে প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন অনুষ্ঠানে শেষ বারের মতো তাঁকে দেখা গিয়েছিল। তার পরেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। যার ফলে কিমের স্বাস্থ্য নিয়েও নানা জল্পনা ছড়িয়েছিল। যদিও শত্রুর মুখে ছাই দিয়ে ফের প্রকাশ্যে হাজির হয়েছেন তিনি।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের