ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনতে অবাক লাগছে? যদিও সেটাই স্বাভাবিক কারণ ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন ট্রাম্প। সেখানে বন্ধু দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে সেই পদে বসা মোটের ছোটখাটো বিষয় নয়। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ইজরায়েলে তিনি অসম্ভব জনপ্রিয় এবং ভবিষ্যতে তিনি দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই মন্তব্যের পরেই বিশ্বজুড়ে ঝড় উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট বুধবার (২০ মে) ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ে রসিকতা করেছেন। বলেছেন তিনি এই পদে লড়াই করলে ইজরায়েলের ৯৯ শতাংশ মানুষ তাঁকে সমর্থন করবেন। মার্কিন কোস্ট গার্ড একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন,  ইজরায়েলের সাধারণ মানুষের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে তিনি সেখানে অনায়াসে সরকারপ্রধান হতে পারেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদ শেষ করার পর হয়তো আমি ইজরায়েলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়াই করব। কারণ আজ সকালেই আমি একটি নতুন জনমত সমীক্ষা দেখেছি, যেখানে ইজরায়েলের প্রায় ৯৯ শতাংশ মানুষ আমার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।’ তবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে ভোলেননি ট্রাম্প। নেতানিয়াহুকে নিয়ে বলেছেন, ‘তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভাল আছেন এবং তিনি একজন খুব ভাল মানুষ। আমি তার কাছে যা চাইব, তিনি মূলত মার্কিন স্বার্থে তাই করবেন।’ 

আরও পড়ুন: লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

এই প্রসঙ্গে উল্লেখ্য, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শক্তিশালী জোটের সমর্থনে বিগত ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। তবে সেই জোট বর্তমানে নেতানিয়াহুর দলের উপর চাপ সৃষ্টি করছে। চলতি বছরের শেষের দিকে হতে চলা নির্বাচনের আগে নতুন করে সরকার গঠন নিয়ে বেশ চাপেই রয়েছেন নেতানিয়াহু।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের