বিয়ে করবেন আপনি, খরচ দেবে অচেনা অতিথি? কীভাবে সম্ভব জানুন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব নিয়ে মহাসমারোহের সঙ্গে বিয়ের নানা আয়োজন করা হয়ে থাকে। বিয়ে মানেই এলাহি খরচ। নিজের পছন্দমত সাজ থেকে শুরু করে ভুরিভোজ, মন্ডপসজ্জা সমস্ত কিছু খরচ রয়েছে। বিয়ের নিয়ে অনেকের চোখে অনেক রকম স্বপ্ন থাকে। সাজগোজ থেকে শুরু করে ফটোগ্রাফি, খাওয়া-দাওয়া, বিভিন্ন রকম অনুষ্ঠানের অনেকে আয়োজন করতে চায়। কিন্তু খরচের কথা মাথায় রেখে বিয়ের অনেক কিছুতে কাটছাঁট করতে হয়। কিন্তু সেই খরচ যদি কেউ যোগান দেয়, তাহলে কেমন হবে? বাংলায় প্রবাদ আছে লাগে টাকা দেবে গৌরি সেন। এই ক্ষেত্রে বিষয়টি কিছুটা হলেও তাই। এবার বিয়ের খরচ দেবে অচেনা অতিথি।

প্যারিসের একটি প্রতিষ্ঠান এমনই একটি পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে। তারা বহু জুটির বিয়ের আয়োজন করতে সাহায্য করবে। এই উদ্যোক্তা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, বিয়ের আয়োজক নিজের পকেট থেকে টাকা খরচ করবে না। এই অর্থ জোগাড় করবেন টিকিট বিক্রি করে। সেই টিকিট এমন কেউ কিনবেন যিনি বর বা কনে কাউকেই চেনেন না। তারা বিয়েতে আমন্ত্রিত অন্য অতিথিদের সঙ্গে মিশে সব আয়োজন করতে সাহায্য করবেন। শুধু তাই নয় বিয়ের অনুষ্ঠান উপভোগ করবেন এবং নব দম্পতির জীবনের সবথেকে স্মরণীয় দিনটিতে অংশ নেবেন।

ইনভিতাঁ নামের এই উদ্যোগের উদ্যোক্তার নাম কাটিয়া লেকার্সকি। চলতি বছরের শুরুতে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে নিজের বাড়ি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দিয়েছিলেন। সেই সময়ে অতিথিদের দেখে তার মেয়ে প্রশ্ন করেছিল, কেন ওই বিয়েতে তাদের আমন্ত্রণ করা হয়নি? মেয়ের প্রশ্ন শুনেই নতুন উদ্যোগের কথা মাথায় আসে। তিনি জানিয়েছেন, বিয়ের টিকিট বিক্রি করতে পারলে, নব দম্পতির বিয়ের খরচ বহনে সাহায্য করা সম্ভব হবে। যেমন ভেবেছেন ঠিক সেই ভাবেই কাজ করেছেন। ইনভিতাঁ ইতিমধ্যেই কয়েকটি বিয়েতে অতিথি হওয়ার প্রস্তাব দিয়ে টিকিট বিক্রি করেছেন। সেই টিকিটের মূল্য ১৫০ ইউরো থেকে ৪০০ ইউরো। অনেকেই সেই টিকিট কিনে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে আগ্রহী রয়েছেন। জেনিফার ও পাওলো তাদের বিয়েতে এই পরিষেবা গ্রহণ করেছে। টিকিটের বিনিময়ে তাদের বিয়েতে পাঁচজন অচেনা অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ের অতিথি হওয়ার আগে ওই পাঁচ এর সম্পর্কে ভালো করে যাচাই করা হয়েছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর