চলতি বছরে বিশ্বজুড়ে খুন ২৪ সাংবাদিক, জেলবন্দি ২৯৩ জন

সবচেয়ে বেশি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে চিনে। আর তার পরেই মায়ানমার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ হতে চলল ২০২১ সাল। কিন্তু চলতি বছরটা খুব একটা সুখের নয় সাংবাদিকতার পেশায় জড়িতদের। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চলতি বছরে দুনিয়া জুড়ে খুন হয়েছেন ২৪ জন সাংবাদিক। আর জেলে যেতে হয়েছে ২৯৩ জন। সবচেয়ে বেশি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে চিনে। আর তার পরেই মায়ানমার। বিশ্বজুড়ে সাংবাদিকদের উপরে নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

বৃহস্পতিবার চলতি বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছেন তার পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেছে সিপিজে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘গোটা বিশ্বেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকির মুখে পড়েছেন সাংবাদিকরা। ২০২০ সালের তুলনায় চলতি বছরে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ২০২০ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি রোষানলে পড়েছিলেন ২৮০ জন। সাংবাদিক। আর চলতি বছরে পোশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জেলে যেতে হয়েছে ২৯৩ জনকে। তার মধ্যে চিনেই কমপক্ষে ৫০ জন সাংবাদিককে জেলে পোরা হয়েছে। চিনের পরেই সাংবাদিক নির্যাতনে রয়েছে মায়ানমার। দেশটিতে সামরিক শাসন জারির পরে ২৬ জন সাংবাদিককে আটক করা হয়েছে। মিশরে ২৫ জন, ভিয়েতনামে ২৩ জন এবং ইউরোপের বেলারুশে বর্তমানে ১৯ জন সাংবাদিক বন্দি রয়েছেন।’

পাশাপাশি চলতি বছরে ২৪ জন সাংবাদিককে প্রাণ খোয়াতে হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদির ভারতে। বিশ্বের অন্যতম বৃহ‍ৎ গণতন্ত্রের দেশে চলতি বছরে চারজন সাংবাদিক খুন হয়েছেন। মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন তিনজন। অধিকাংশ দেশেই সাংবাদিক খুনের ঘটনার সঠিক তদন্তই হয়নি।  

সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমনের কথায়, ‘সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও অধিকাংশ দেশেই সাংবাদিকদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। সরকারের কথা মতো না চলায় সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মুখ বন্ধ করার জন্য মিথ্যা অভিযোগে জেলে পোরা হচ্ছে। সাংবাদিকদের উপরে নির্যাতনের ক্ষেত্রে সাইবার ক্রাইমকে হাতিয়ার করা হচ্ছে।’

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ