তৃতীয় সন্তানের মুখ দেখে যেতে পারলেন না নিউইয়র্কে বন্দুকবাজের গুলিতে হত পুলিশকর্মী দিদারুল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটনের বহু তলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছিল এক বাংলাদেশির। নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন দিদারুল ইসলাম। হবু সন্তানের মুখ দেখে যেতে পারলেন না তিনি। তাঁর স্ত্রী আট মাসের অন্তঃস্বত্তা বলে জানা গিয়েছে। তাঁর আরও ২ সন্তান রয়েছে। কিন্তু তৃতীয় সন্তানকে আর কোলে নেওয়া হল না তাঁর। বন্দুকবাজের বুলেটই কেড়ে নিল তাঁর জীবন।

জানা গিয়েছে, বাংলাদেশের দিদারুল নিউইয়র্কে কর্মরত ছিলেন। নিউইয়র্কের বঙ্কস কাউন্টিতে থাকে দিদারুলের পরিবার। বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রীতি ও সন্তানের জন্য অপেক্ষা করছিল দিদারুলের গোটা পরিবার। আনন্দের সংবাদ আসার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। দিদারুলের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। সোমবার রাতে দিদারুলের মৃত্যুর খবর পেয়ে রাস্তায় নেমে এসেছেন তাঁরা।

নিউইয়র্কের ম্যানহাটনে এক বন্দুকবাজের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশকর্মী সহ চারজনের মৃত্যু হয়েছে। চারজনকে গুলি করে হত্যা করে বন্দুকবাজ নিজেও আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সন্ধের সময় ম্যানহাটনে এটি অফিস ভবনে আচমকাই হানা দেয় এক বন্দুকবাজ। ওই অফিসের বিল্ডিংয়ে জাতীয় ফুটবল লিগের সদর দফতর রয়েছে। পাশাপাশি ব্ল্যাকস্টোন নামক একটি সংস্থার অফিসও রয়েছে। ওই অফিসে ঢুকে হামলা চালায়। হামলা চালানোর পরে তার গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। এরপর সে নিজেও নিজেকে গুলি করেছে বলে জানা গিয়েছে। ওই অফিসে গুলিু চালিয়ে ৪জনকে হত্যা করে ৩৩ তলায় উঠে আত্মঘাতী হয়েছে সে।

সূত্রের খবর, সন্দেহভাজন বন্দুকধারী লাস্ট ভেগাসের বাসিন্দা শেন ডেভন তামুরা (২৭)। পুলিশ সেই সন্দেহভাজন বন্দুক গাড়ির একটি ছবি প্রকাশ করেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযুক্ত একটি লম্বা বন্দুক হাতে ওই অফিসে প্রবেশ করেছে। অভিযুক্তের কাছে বন্দুকের লাইসেন্স ছাড়াও একটি মেয়াদ উত্তীর্ণ তদন্তকারী লাইসেন্সও মিলেছে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ