পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে প্রতি বছর ১৪ অগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। স্বাভাবিক ভাবেই পাকিস্তানের জনগণ অত্যন্ত উৎসাহের সঙ্গে তাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন করে।  তবে, এবার দেশের স্বাধীনতা উদযাপন করতে গিয়ে পাকিস্তানি অভিনেত্রীরা এমন কিছু করেছেন যা ব্যাপক উপহাসের জন্ম দিয়েছে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পাঁচজন পাকিস্তানি অভিনেত্রীকে হাতে পাকিস্তানের পতাকা নিয়ে আনন্দ করতে দেখা যায়। কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ভারতীয় দেশাত্মবোধক গান।

 

View this post on Instagram

 

যে ভিডিও ভাইরাল হয়েছে দেখানে দেখা যাচ্ছে, পাক অভিনেত্রীরা তাদের দেশের জাতীয় পতাকা হাতে আনন্দে মেতেছেন। সেই অনুষ্ঠানের সময়েই ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতন, ওয়াতন মেরে, আবাদ রহে তু’। আর এই গান নিয়েই শুরু হয়েছে তীব্র চর্চা। ভিডিওতে অভিনেত্রীদের হাসতে, নাচতে এবং পাকিস্তানের পতাকা ওড়াতে দেখা যায়। কিন্তু স্বাধীনতা দিবসের সেই উদযাপনে ভারতীয় দেশাত্মবোধক গান ব্যবহার হওয়ায় বিষয়টি দ্রুত নেটিজেনদের নজরে আসে। এরপরই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের নিয়ে শুরু হয় ট্রোলিং। আরও বিতর্ক তৈরি হয়েছে কারণ ‘অ্যায় ওয়াতন’ গানটি ‘রাজি’ ছবির অংশ। ছবিটির গল্পের প্রেক্ষাপট ভারত-পাকিস্তান সম্পর্ক এবং গুপ্তচরবৃত্তিকে ঘিরে। ফলে পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তানের পতাকার সঙ্গে এই গান ব্যবহার করাকে অনেকেই অদ্ভুত সিদ্ধান্ত বলে মনে করছেন। 

ঘটনাটি নিয়ে  প্রশ্ন তুলেছেন পাকিস্তানি ইনফ্লুয়েন্সার ড্রেজা ওয়ারিসও। তাঁর বক্তব্য, পরিচিত তারকা হিসেবে অভিনেত্রীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভারতীয় গান বা বলিউডের সঙ্গীত ব্যবহারের বিরোধিতা নয়, কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে গান নির্বাচনের ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন বলেই তিনি মনে করেন। ইনফ্লুয়েন্সারের দাবি, এই ঘটনার জেরে ভারতীয় সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানি অভিনেত্রীদের নিয়ে হাসিঠাট্টা শুরু হয়েছে। 

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের