আজব কান্ড, কুমড়োর নৌকায় ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে বিশ্ব রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : নৌকা ভ্রমণ করতে কে না ভালবাসে! তবে বিশেষ করে যারা জলপ্রেমী মানুষ তাঁদের কাছে নৌকা গুরুত্বপূর্ণ অঙ্গ বলা চলে। তেমনই নৌকা চড়ে রেকর্ড গড়লেন আমেরিকার এক ব্যক্তি। তাঁর নাম গ্যারি ক্রিস্টেনসেন। নৌকা তৈরি করে বিশ্ব রেকর্ড, এটা আজব শুনতে লাগলেও অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে গ্যারি। নৌকা তৈরির উপাদান শুনলে আপনিও চমকে উঠবেন। কেননা এই নৌকা কাঠের বা লোহার নয়, এটি হল কুমড়ো দিয়ে তৈরি। ১ হাজার ২১৪ পাউন্ড ওজনের বড় এক কুমড়ো দিয়ে বানিয়ে ফেললেন আস্ত একটা নৌকা। কুমড়োর নৌকা ভাসিয়ে দিলেন আমেরিকার ওয়াশিংটনের নদীতে। এই খেলনা খেলনা নয়, এই নৌকা চড়ে ৪৫ দশমিক ৬৭ মাইল ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন গ্যারি।

আমেরিকায় অরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালি এলাকার গ্যারি ক্রিস্টেনসেন ২০১১ সাল থেকে তিনি বড় আকারের কুমড়ার চাষাবাদ করে আসছেন। ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২০১৩ সাল থেকে তাঁর খেতের বিশাল আকারের কুমড়ো দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করেন। একবার কিংবা দুবার নয়, তিনি টানা চারবার এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।কুমড়ো কেটে নৌকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘পাঙ্কি লোফস্টার’ খেতাবও পেয়েছেন কারস্টেন। আর কুমড়োর প্যাডেলচালিত নৌকা দিয়ে ভ্রমণ করে গড়ে ফেললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

আরও পড়ুন : রাস্তায় টেসলার গাড়ি টেনে নিয়ে গেল আস্ত একটা ষাঁড়, এরপর যা ঘটল….

তিনি এই নৌকা বানিয়ে ওয়াশিংটনের এই নদী থেকে ৪৫ দশমিক ৬৭ মাইল চালিয়ে কলম্বিয়া রিভারে যান গ্যারি। এতে তাঁর মোট সময় লাগে ২৬ ঘণ্টা। এর আগে অন্য একজন কুমড়োর নৌকা ৩৯ মাইল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন। তবে আগের রেকর্ডকেও তুবড়ি মেরে ভেঙে দিলেন গ্যারি।

এই নিয়ে গ্যারি কারস্টেন জানান, কুমড়োর নৌকা চালিয়ে নতুন রেকর্ড গড়ার পথ মোটেই সহজ ছিল না। প্রচণ্ড বাতাস আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। তবুও সে থেমে থাকে নি। সব বাধা পেরিয়ে এগিয়ে গিয়েছে।

একইসঙ্গে কারস্টেন আরও জানান, ‘আমাদের ভ্রমণের সময় নদীতে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ মাইল বেগে বাতাস বইছিল। আমরা ভনিভাইল বাঁধ থেকে যাত্রা শুরু করেছি। মাঝেমধ্যে নদীর ঢেউ কুমড়ার নৌকার ওপর আছড়ে পড়ছিল। আমি নদীর ঢেউয়ের জলে ভিজে যাচ্ছিলাম। নৌকায় জল জমতে শুরু করেছিল।’

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?