ভয়াবহ জাহাজডুবি কঙ্গোতে, ৫১ জনের সলিলসমাধি

জানা যাচ্ছে ওই জাহাজের সঙ্গে কাঠের তৈরি আরও ৯টি ছোট ছোট ডোঙা বাঁধা ছিল, যাদের একসঙ্গে পিরাগু বলে। জাহাজের সঙ্গে সেগুলিও জলের তলায় তলিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হল গণ প্রজাতান্ত্রিক কঙ্গোতে। এই ঘটনায় এখনও ৬৯ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, কঙ্গো নদীতে একটি অস্থায়ী জাহাজ ডুবে ১০০ জনেরও বেশি মানুষ মৃত বা নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এখনও পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। 

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের গভর্নরের মুখপাত্র নেস্টর মগবাডো এই দুর্ঘটনা প্রসঙ্গে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে  জানিয়েছেন, এই জাহাজডুবির ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ৫১ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৬৯ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। তবে এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ওই জাহাজে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। তাই এই ঘটনায় কতজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 

জানা যাচ্ছে ওই জাহাজের সঙ্গে কাঠের তৈরি আরও ৯টি ছোট ছোট ডোঙা বাঁধা ছিল, যাদের একসঙ্গে পিরাগু বলে। জাহাজের সঙ্গে সেগুলিও জলের তলায় তলিয়ে গিয়েছে। কি কারণে এমন ভয়াবহ জাহাজডুবির ঘটল, সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রী থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার