চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃত ২০০, হাজার-হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক: আকস্মিক বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জলের প্রবল তোড়ে ভেসে গিয়েছে হাজার-হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে গোটা এলাকা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানিই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ভারী বর্ষণের পর বাঘলানের পাঁচটিরও বেশি জেলা বন্যায় প্লাবিত হচ্ছে। অনেক পরিবারই বন্যার জলের কারণে আটকা পড়েছেন। তাদের জরুরি সহায়তার প্রয়োজন।’

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা হেদায়াতুল্লাহ হামদার্দও ২০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তিনি জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি হতে পারে এ বিষয়ে স্থানীয় লোকজন আগে থেকে জানত না। তাই প্রস্তুতি নেওয়ারও সময় পান নি। মাঝেই এই বিপত্তি।

এমতবস্থায় জরুরি বিভাগের কর্মীরা তাঁদের উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন।কাঁদামাটি এবং ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তাঁরা। যদিও জরুরি বিভাগের কর্মীরা ছাড়াও এই উদ্ধারকার্যে সহযোগিতা করছেন ন্যাশনাল আর্মি সহ, পুলিশ নিরাপত্তা বাহিনীরাও।

তবে এটাই প্রথম বার নয়। এর আগেও দফায় দফায় বন্যায় আফগানিস্তানের ১০টি প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অঞ্চলই পুরোপুরি নিস্তার পায়নি এই বন্যার কবল থেকে। সব অঞ্চলই ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু তাঁদের জীবিকা বলতে কৃষির ওপর নির্ভরশীল তাই প্রচন্ড অসুবিধেয় পড়তে হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ