চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ায় ফের করোনার তাণ্ডব, দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় (Russia) আচমকাই তাণ্ডব চালাতে শুরু করেছে করোনাভাইরাস (Coronavirus)। গত ২৪ ঘন্টায় ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৯৯ জন। আর প্রাণ হারিয়েছেন ৯২ জন। এ নিয়ে টানা দুদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়ানোয় উদ্বেগ বেড়েছে। যদিও আপাতত করোনা মোকাবিলায় লকডাউনের (Lockdown) পথে হাঁটা হচ্ছে না বলে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) এক আধিকারিক জানিয়েছেন।

চিন (China) থেকে ছড়িয়ে পড়া করোনায় (Coronavirus) বিশ্বের যে কয়টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার মধ্যে অন্যতম হল রাশিয়া (Russia)। দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশটিতে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩৮১ জন। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে নবম স্থানে ভ্লাদিমির পুতিনের দেশ। আর করোনার বলি হয়েছেন ৩ লক্ষ ৮৪ হাজার ৬২৪ জন। মৃত্যুর নিরিখে বিশ্বে চার নম্বরে রয়েছে। একাধিক বিধিনিষেধ জারি করে মারণ ভাইরাসের প্রকোপকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

কিন্তু গত দুদিনের পরিসংখ্যান রাশিয়ার স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে। বৃহস্পতিবার যেখানে আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৯৫২ জন, সেখানে শুক্রবার আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৯৯ জন। গত ৯ মার্চের পর এটাই একদিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার করোনার বলি হয়েছিলেন ৯১ জন। আর শুক্রবার প্রাণ হারিয়েছেন ৯২ জন। দৈনিক দৈনিক ও দৈনিক মৃত্যুর রেখচিত্র ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ