পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছেন সেনাপ্রধান আসিম মুনির? মুখ খুলল শাহবাজ শরিফের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানে কী ফের পালাবদল? প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে হটিয়ে কী রাষ্ট্রপতি হচ্ছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির? গত কয়েকদিন ধরেই গোটা দেশ জুড়ে এমন জল্পনা শুরু হয়েছে। দাবানলের মতো সেই জল্পনা ছড়িয়ে পড়ছে। এতদিন মুখ বুজে বসে থাকার পরে বৃহস্পতিবার (১০ জুলাই) নীরবতা ভেঙেছে শাহবাজ শরিফের সরকার। পাক সেনা প্রধান আসিম মুনির রাষ্ট্রপতির কুর্সিতে বসতে মোটেই আগ্রহী নন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

গত ২২ এপ্রিল পহেলগাঁও নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ নিরীহ পর্যটক। ওই হামলার বদলা নিতে ৭ মে প্রত্যাঘাতের পথে হাঁটে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। নিকেশ করা হয় হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈয়বা সহ একাধিক সন্ত্রাসী সংগঠনের শতাধিক জঙ্গিকে। ওই হামলার বদলা নিতে ভারতে পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন পাক সেনাপ্রধান।

‘অপারেশন সিঁদুর’ এর পরেই পাকিস্তানের ক্ষমতা দখলে মরিয়া হয়ে ঝাঁপান আসিম মুনির। নিজেকে ফিল্ড মার্শাল হিসাবে ঘোষণা করেন। ভারতে হামলা চালানোর পুরস্কার হিসাবে পাক সেনাপ্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার পরেই জল্পনা ছড়ায় আসিফ আলি জারদারিকে সরিয়ে পাক প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারেন আসিম মুনির। নিজেদের গদি বাঁচাতে ওই পরিকল্পনায় সায় রয়েছে শাহবাজ শরিফের সরকারের। যদিও এদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক বিবৃতিতে বলেছেন, ‘’প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ প্রচারণার পেছনে কারা রয়েছে, এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত। স্পষ্টভাবে বলেছি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধানকে প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী করার বিষয়ে কোনও আলোচনা হয়নি। প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সেনাপ্রধানের একটি দৃঢ় এবং শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে। ওই সম্পর্ক নষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে