ধর্মদ্রোহিতার অভিযোগে খ্রিস্টান যুবককে মৃত্যুদণ্ড পাকিস্তানের আদালতের

মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবকের নাম নওমান মসিহ (Nauman Masih)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মদ্রোহিতার অপরাধে এক সংখ্যালঘু খ্রিস্টান যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত। শুক্রবার বিচারক অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।

জানা গিয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবকের নাম নওমান মসিহ (Nauman Masih)। ১৯ বছর বয়স তাঁর। পাকিস্তানের বাহাওয়ালপুর জেলা ও দায়রা আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালতের এক আধিকারিক বলেন, প্রসিকিউটর তাঁর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেশ করার পরে বিচারক তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে।

উল্লেখ্য নওমান মসিহ (Nauman Masih) লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বাহওয়ালপুরের ইসলামি কলোনির বাসিন্দা। চার বছর আগে তিনি মেসেজিং অ্যাপে ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য শেয়ার করেছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছিল। সেই মামলা এতদিন ধরে চলছিল। শুক্রবার আদালতের এক আধিকারিক বলেন, ‘প্রসিকিউটররা মসিহের মোবাইলের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পেশ করেছে। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিন্দামূলক বিষয়বস্তু শেয়ার করেছেন বলে যেখানে প্রমাণ রয়েছে। পাশাপাশি কিছু সাক্ষীকেও আদালতে পেশ করা হয়েছিল।’ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে। প্রসঙ্গত বিশ্বের যে দেশগুলিতে এখনও ধর্দ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে, সেই দেশগুলির মধ্যে পাকিস্তান রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক