‘প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে, ফের হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারতীয় সেনার প্রত্যাঘাতের পাল্টা জবাব দেওয়া হবে বলে ফের হুঙ্কার ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৭ মে) রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ভারতের সেনা গতকাল রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা চালিয়েছে। সেই হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। যারা নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী মনে করছে, তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। হামলকারীরা ভেবেছে, আমরা পিছু হঠব। কিন্তু তারা ভুলে গিয়েছে যে, পাকিস্তান বীরদের জাতি। রাতে প্রমাণ করেছি, কীভাবে প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়।‘

পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লির সঙ্গে উত্তেজনার মধ্যে একাধিকবার গলার শিরা ফুলিয়ে নিজেদের ক্ষমতা নিয়ে হুঙ্কার দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ তাঁর মন্ত্রিসভার সিকি-আধুলি গোছের মন্ত্রীরা। কিন্তু মঙ্গলবার মধ্য রাতে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে একাধিক কুখ্যাত সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনা। বসে-বসে দেখা এবং আঙুল চোষা ছাড়া আর কিছু করতে পারেনি পাক সেনা। ফলে সাধারণ পাকিস্তানিরা দেশের সেনাবাহিনীর প্রধান আসিম মুনীর ্ তার গ্যাংয়ের উপরে হাড়ে-হাড়ে চটেছে। ফের দেশে গৃহযুদ্ধ হতে পারে এবং সেনার সমর্থনে দখল করা ক্ষমতা হাতছাড়া হতে পারে এমন আশঙ্কায় শাহবাজ শরিফ দিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিকে, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার অতর্কিত হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানিয়েছেন ‘ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রের আঘাতে  আর পাঁচজন গোলার আঘাতে নিহত হন।  এছাড়া ভারতীয় হামলায় ৫৭ পাকিস্তানি আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই