‘ভারতের মাটিতে পাক সন্ত্রাস বরদাস্ত নয়’, হুঁশিয়ারি অভিষেকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মাটিতে পাক সন্ত্রাস বরদাস্ত নয়। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে কুয়ালালামপুরে দাঁড়িয়ে এমন কথাই বলেছেন সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে নিশানা করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মালয়েশিয়ায় দাঁড়িয়ে পাকিস্তান বিরোধী প্রচার করছেন প্রতিনিধি দলটি। অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্মের নামে হিংসা মানা যায় না। পাকিস্তানের আসল চেহারা প্রকাশ্যে আসা প্রয়োজন। সকলের সামনে পাকিস্তানের আসল মানসিকতা প্রকাশ করা দরকার। পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তাঁর কটাক্ষ, সন্ত্রাস চালিয়ে ভিকটিম কার্ড খেলে পাকিস্তান। তারা সবসময় সন্ত্রাস ছড়িয়ে ভারতে অশান্তি ছড়াতে চায়। কিন্তু ভারতের মাটিতে সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে প্রধানমন্ত্র নরেন্দ্র মোদির সুরই শোনা গিয়েছে তাঁর গলায়। নরেন্দ্র মোদি জানিয়েছেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নেবে সরকার। এই ক্ষেত্রে অভিষেকের কথাও তাই। কোনও ভাবেই ভারতে সন্ত্রাসবাদকে বরদাস্থ করা হবে না।

অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তানে নিরীহদের কোন ক্ষতি করেনি ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার নিখুঁত বগলা নেওয়া হয়েছে। নিখুঁত প্রত্যাঘাতে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা।  এই প্রসঙ্গে তাঁর গলায় শোনা গিয়েছে জাতীয় নিরাপত্তার কথা। তিনি বলেছেন, সবার আগে জাতীয় নিরাপত্তা। দলের আগে দেশ। দেশের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার কথা আগেও বলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে জাপান, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে গিয়েছে এই প্রতিনিধি দল। সব জায়গায় একটাই কথা, সন্ত্রাস দমনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের