কপ্টার দুর্ঘটনা: সীমান্তের ওপার থেকেও এল শোকবার্তা

মৃত্যুতে গভীর মর্মাহত আমেরিকাও

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুতে শোকপ্রকাশ করল পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর টুইটার হ্যান্ডেলে ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, জয়েন্ট চিফ অপ স্টাফ কমিটি, জেনারেল নাদিম রাজা এবং চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া ঘটনায় মর্মাহত। ঘটনায় পৃথকভাবে শোক প্রকাশ করেছেন, চিফ অব দ্য এয়ার স্টাফ পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবের সিধু। টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, সস্ত্রীক ভারতীয় সেনাবাহিনী সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ বাহিনীর অন্যান্য কর্তার হেলিকপ্টারে মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তান সেনা। হতাহতদের পরিবারের প্রতি রইল সমবেদনা।

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনী সর্বাধিনায়ক, তাঁর স্ত্রী এবং বাহিনীর অন্যান্য কয়েকজন পদস্থকর্তার মৃত্যুতে গভীর মর্মাহত আমেরিকা। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন পৃথক বিবৃতি দিয়ে ঘটনায় শোক প্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের প্রতি জ্ঞাপন করেছেন সমবেদনা।

কপ্টার দুর্ঘটনায় হত সস্ত্রীক বিপিন রাওয়াত এবং বাহিনীর অন্যান্য পদস্থকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত মর্মন্তুদ ঘটনা। ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রীর এবং বাহিনী অন্যান্য পদস্থকর্তাদের প্রতি রইল আমার সমবেদনা।ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিপিন রাওয়াতের অবদান অনস্বীকার্য।’

মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন ঘটনায় দুঃখপ্রকাশ করতে গিয়ে নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং আমার দফতরের সব কর্মী বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং দুর্ঘটনায় হত বাহিনীর অন্যান্য পদস্থকর্তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে। দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের কাজ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে করে গিয়েছেন। ’

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ