কাবুলে পাকিস্তানের বিমান হামলা, মৃত অন্তত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার ভোরে আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত চারজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে শহর পুলিশের কর্মকর্তারা। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে আসা বোমা হামলায় শহরের আবাসিক এলাকাগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ১৪ দিনেও থামেনি যুদ্ধ, তেহরানে বিস্ফোরণে কেঁপে উঠল শহর

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের দাবি, সাম্প্রতিক সময়ে তাদের দেশের ভেতরে যে একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে, তার সঙ্গে আফগান ভূখণ্ডে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির যোগাযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই ইসলামাবাদ সামরিক অভিযান চালানোর যুক্তি দেখিয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় দিচ্ছে। পাকিস্তানি তালেবান নামে পরিচিত এই সংগঠনটি আফগান তালেবান থেকে আলাদা হলেও আদর্শগতভাবে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডকে ব্যবহার করেই টিটিপি তাদের দেশে হামলা জোরদার করছে।

এদিকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (United Nations Assistance Mission in Afghanistan) জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে পাকিস্তানি সামরিক অভিযানে আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৪ জনই শিশু বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে শরণার্থী পরিস্থিতিও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। UNAMA- এর তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের জেরে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে