এই মুহূর্তে

আমেরিকার নির্দেশে নেপালের বিক্ষোভকারীদের অস্ত্র সরবরাহ করেছিলেন পাক সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি কাঠমান্ডু: নেপালে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পিছনে আমেরিকা ও তার দোসর পাকিস্তানের সরাসরি হাত থাকার প্রমাণ পেয়েছেন দেশটির গোয়েন্দারা। মঙ্গলবার রাতে নেপালের এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, ‘ভারতকে অস্থির করার উদ্দেশেই নেপালে বিক্ষোভ সংগঠিত হয়েছে। বিক্ষোভকারীদের হাতে দেখা গিয়েছে ভারী আগ্নেয়াস্ত্র। আর ওই ভারী আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। বিক্ষোভকারীদের হাতে যে সব আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে তা মূলত পাক সেনাবাহিনী ব্যবহার করে। গত মাসের শেষ দিকে পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে এক বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নেপালে ঢোকানো হয়েছিল। সেই আগ্নেয়াস্ত্রই বিক্ষোভকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার (৮ সেপ্টেম্বর) উত্তাল হয়ে পড়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডু-সহ বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি ঘটে। সকাল হতে না হতেই রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন জেলার রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। কাঠমান্ডুর সিংহ দরবার প্রাসাদ কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বিক্ষোভকারীদের মারণাস্ত্র বহন করতে দেখা যায়। সেই ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘর থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গুলি ছুড়তে দেখা যায়। কীভাবে বিক্ষোভকারীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে এল, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে তদন্তে নামেন গোয়েন্দারা। আর তাতেই মারাত্মক তথ্য জানতে পারেন তাঁরা।

বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর সংগ্রহ করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন, দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ডিন আর থমসন ও ঢাকায় নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত জুলাই মাসের শেষ সপ্তাহে কাঠমান্ডুর মেয়র তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট বলেন্দ্র শাহ ও তাঁর ঘনিষ্ঠ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রবি লামিছানের সঙ্গে বিশেষ বৈঠক করেন কাঠমান্ডুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডিন আর থমসন। ওই বৈঠকেই সরকার বিরোধী আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পিটার ডি হাস অগস্টের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছে কিভাবে সমাজমাধ্যমকে ব্যবহার করে কেপি শর্মা ওলির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে তা বিস্তারিতভাবে বোঝান। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির অনুদানে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের সঙ্গেও লাগাতার বৈঠক  করেন মার্কিন রাষ্ট্রদূত ও সিআইএ এজেন্টরা। নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের (কট্টর ভারত ও মোদি বিরোধী হিসাবে পরিচিত) সঙ্গেও বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা হবে। দুর্নীতি ও বেকারত্বকে হাতিয়ার করা হবে।।

কিন্তু তার মধ্যেই সমাজমাধ্যমকে আচমকা নিষিদ্ধ করে বহুজাতিক সংস্থা মেটা-সহ একাধিক মার্কিন বহুজাতিক সংস্থার রোষানলে পড়ে ওলি সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, সোমবারই বিক্ষোভের নামে রাস্তায় নামে সশস্ত্র বিক্ষোভকারীরা। বিক্ষোভের নামে তাণ্ডব চালালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে হাত গুটিয়েই বসেছিলেন সেনাপ্রধান অশোক রাজ সিগদালে। মোট ১৭০০ কোটি টাকা দেওয়া হয় বলেন্দ্র শাহ-রবি লামিছানে ও সেনাপ্রধান সিগদালেকে। ওই টাকার মোটা অংশ দেওয়া হয় সমাজপ্রভাবী হিসাবে পরিচিত এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের।

মার্কিন সরকারের পরিকল্পনা মতোই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করে তাঁকে ইস্তফার নির্দেশ দেন সেনাপ্রধান সিগদালে। নির্দেশ না মানলে গুলি করে হত্যা করা হবে বলেও হুঙ্কার ছাড়েন।। সেই হুঙ্কারের পরেই প্রাণ বাঁচাতে ইস্তফা দেন ওলি। পাশাপাশি মার্কিন পরিকল্পনা মাফিক সশস্ত্র বিক্ষোভকারীরা সংসদ ভবন ছাড়াও  রাজধানীর ভৈসেপাটি এলাকায় মন্ত্রী ও সরকারি আমলাদের ভবনেও আগুন দেন বিক্ষোভকারীরা। বেধড়ক মারধর করার পরে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরানো হয়। ওই আগুনে ঝলসে মারা যান তাঁর স্ত্রী। লক্ষ্যণীয় হল, এদিন যেসব রাজনেতার বাড়িতে হামলা চালানো হয়েছে সেই শের বাহাদুর দেউবা সহ ঝালানাথ খানাল-সবাই ভারতীয়পন্থী হিসাবেই পরিচিত।

Published by:

Share Link:

More Releted News:

‘বাঁচতে হলে হরমুজ অবরোধের সিদ্ধান্ত থেকে সরুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি সৌদি যুবরাজের

ইরান যুদ্ধের জের, ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি!

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মানুষদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

‘যিশুর’ বেশে ট্রাম্প! সমালোচনার জেরে পোস্ট মুছলেন মার্কিন প্রেসিডেন্ট

আশার ‘শেষ শ্রদ্ধায়’ নিষিদ্ধ গান সম্প্রচার! পাকিস্তানি চ্যানেলকে শোকজ

‘ইরানের কাছে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র’, কড়া বার্তা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ