মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) বড়সড় দুর্ঘটনা। বুধবার মুজাফফরাবাদের কাছে ওড়ার সময় ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ২১ জন সেনাকর্মীর সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নীলম ভ্যালি সেক্টরে অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবতরণের চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। পাক সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল সেনাকর্মী নিহত হয়েছেন। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির । নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং ধ্বংসাবশেষ সংগ্রহের কাজ চলছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, তবুও সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পিওকে-তে উত্তেজনা তুঙ্গে। রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তার মধ্যেই সেনার হেলিকপ্টার দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান