পাকিস্তানে প্রয়াত মুম্বই জঙ্গি হামলার অন্যতম ষড়যন্ত্রী মাক্কি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়াত হয়েছেন  ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী তথা জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তইবার উপপ্রধান আব্দুল রহমান মাক্কি। পাকিস্তানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় তিনি ভুগছিলেন । শুক্রবার সকালে আচমকাই  হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান মাক্কি  । তবে  লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ভগ্নীপতি মাক্কির কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে সরকারি ভাবে কোনও তথ্য জানায়নি পাকিস্তান সরকার।

২৬/১১  মুম্বাই হামলার অপরাধী আব্দুল রেহমান মাক্কি সন্ত্রাসী হাফিজ সইদের আত্মীয়। আমেরিকা মক্কিকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করেছে। শুধু তাই নয় আমেরিকা তাঁর  মাথার দাম ২০ লক্ষ টাকা ধার্য করেছিল।  অন্যদিকে  জাতিসংঘের নিরাপত্তা পরিষদ  এবং আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটি  মাক্কিকে  আন্তর্জাতিক  সন্ত্রাসী বলে ঘোষণা করে । সেই সঙ্গে  মাক্কির সম্পদ বাজেয়াপ্ত  করা হয় । পাশাপাশি ভ্রমণ এবং অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল  ।

 উল্লেখ্য , আবদুল রহমান মক্কি লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী অর্থায়নের দেখাশোনা করতেন মাক্কি । তিনি ছিলেন  জঙ্গি নেতা হাফিজ সঈদের ভগ্নীপতি। এই হাফিজরের  সঙ্গে হাত মিলিয়ে তিনি  ২৬/১১-র মুম্বই হামলার ষড়যন্ত্র করেছিলেন। শুধু তাই নয় মাক্কি ২০০০ সালে লালকেল্লা হামলা, ২০০৮ সালে রামপুর হামলা , ২০১৮ সালে শ্রীনগর হামলা সহ একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তাঁকে  ২০১৯ সালে ১৫ মে পাকিস্তান সরকার গ্রেপ্তার করেছিল। তিনি লাহোরে গৃহবন্দী ছিলেন।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা