‘শান্তি আলোচনা ভেস্তে গেলে খোলাখুলি যুদ্ধ হবে’, আফগানিস্তানকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চলছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সঙ্ঘাত বন্ধে শান্তি আলোচনা। আর ওই আলোচনার মধ্যেই আফগানিস্তানের উদ্দেশে হুঙ্কার ছুড়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। শনিবার (২৫ অক্টোবর) কাবুলের তালিবান সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘যদি ইস্তাম্বুলে শান্তি আলোচনা ভেস্তে যায়, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। সরাসরি যুদ্ধ হবে।’ শান্তি আলোচনার মধ্যেই পাক প্রতিরক্ষামন্ত্রীর এমন হুমকিকে অশান্তি জিইয়ে রাখার ষড়যন্ত্র হিসাবেই দেখছে তালিবান সরকার।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। পড়শি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাকতুনখোয়ায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে ১৫ আফগান নাগরিকের মৃত্যু হয়েছিল। বিমান হামলায় দেশটির উরগুন এবং বারমাল জেলায় একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৩ জন ক্রিকেটার। আগামী নভেম্বরেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই মুসলিম পড়শি দেশের মধ্যে সঙ্ঘাত বন্ধ করতে উদ্যোগ নেয় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। শেষ পর্যন্ত গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। স্থায়ীভাবে যাতে দুই দেশের মধ্যে শান্তি ফেরে তার জন্য তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শুরু হয়েছে শান্তি আলোচনা। আর তার মধ্যেই আফগানিস্তানকে লক্ষ্য করে হুমকি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের