দিল্লির অস্বস্তি বাড়িয়ে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশ হিসাবে জায়গা করে নিল পাকিস্তান। শুক্রবার ১৮২টি ভোট পেয়ে নিরাপত্তা পরিষদে জায়গা করে নিল শাহবাজ শরিফের দেশ।পাকিস্তান নিরাপত্তা পরিষদে জায়গা করে নেওয়ায় অস্বস্তিতে ভারত। ২০২৫ সাল থেকে পরবর্তী দুই বছরের জন্য অস্থায়ী সদস্য থাকবে পাকিস্তান।

নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশ হিসাবে কারা থাকবে, তা নির্ধারণ করতে প্রতি দুই বছর অন্তর ভোটাভুটি হয়। দুই বছর অন্তর পাঁচটি করে দেশ নির্বাচিত হয়ে আসে। এবার পাকিস্তান ছাড়া যে চারটি দেশ নির্বাচিত হয়ে এসেছে, সেগুলি হল সোমালিয়া, ডেনমার্ক, গ্রিস ও পানামা। উল্লেখ্য, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশ হল, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। বাকি ১০টি দেশ নির্বাচিত হয়ে আসে।

পাকিস্তান নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে জায়গা করে নেওয়ায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রসঙ্গে শাহবাজ জানান, ‘২০২৫-২৬ সালে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হওয়া খুবই গর্বের মুহূর্ত। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতায় আমরা আমাদের ভূমিকায় অব্যাহত থাকব।‘

 

 

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন