৮০ ভারতীয় ম‍ৎস্যজীবীকে করাচি জেল থেকে মুক্তি দিল পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ করাচির (Karachi) কারাগার (Jail) থেকে গুজরাটের ৭৭ জন সহ ৮০ জন ভারতীয় (Indian) জেলেকে মুক্তি দিল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার পাকিস্তান ফিশারফোক ফোরামের (PFF) সেক্রেটারি জেনারেল সাঈদ বালুচ এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা তিনি জানান। পাকিস্তানের তরফে জানান হয়েছে, ৭৭ জন গুজরাটি জেলের মধ্যে ৫৯ জন গির সোমনাথ জেলার, ১৫ জন দেবভূমি দ্বারকার, দু’জন আমরেলির এবং একজন জামনগরের বাসিন্দা। গির সোমনাথ উপকূলে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চল দিউ থেকে তিনজন জেলে এসেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে ১৩টি মাছ ধরার ট্রলারে মাছ ধরার সময় পাকিস্তান মেরিন সিকিউরিটি এজেন্সি (PMSA) ৮০ জন জেলেকে আটক করে। এবার সেই জেলেদেরই বৃহস্পতিবার মুক্তি দিল পাকিস্তানের ফিশারফোক ফোরাম। জানা গিয়েছে, ভারতীয় জেলেদের সকাল ১১টার দিকে করাচির লান্ডি কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং সন্ধ্যায় তাদের করাচি থেকে লাহোরের যাওয়ার ট্রেনে ওঠা কথা। ছিল। রাতভর ট্রেন যাত্রা শেষে শুক্রবার সকালে তারা লাহোরে পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই পাকিস্তান ইন্ডিয়া পিপলস ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসির (PIPFPD) ভারতীয় শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক যতীন দেশাই জানিয়েছেন, ‘লাহোর থেকে বাসে করে তাদের ওয়াঘা সীমান্ত পার করে নিয়ে যাওয়া হবে এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’ পাশাপাশি করাচি কারাগারের এক কর্মকর্তা জানিয়েছে, ‘মুক্তির পর জেলবন্দি জেলেরা খুব খুশী। তারা শীঘ্রই তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে । আমরা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ এবং অন্যান্য উপহার দিয়েছি।’ প্রসঙ্গত, পাকিস্তান ও ভারত প্রায়ই সমুদ্রসীমা লঙ্ঘনের জন্য একে অপরের জেলেদের গ্রেপ্তার করছে।

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স