পাকিস্তানে আরও মহার্ঘ জ্বালানি, ৩৩০ টাকা ছাড়াল পেট্রল

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জ্বালানির দামের জ্বালায় জ্বলছে পাকিস্তানের আমআদমি। শনিবার থেকে পেট্রল ও ডিজেলের দাম ফের বাড়ানো হয়েছে। এক ধাক্কায় পেট্রলের দাম বেড়েছে লিটার পিছু ২৬ টাকা ০২ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ১৭.৩৪ টাকা। যার ফলে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৩৩১ টাকা ৩৮ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩২৯ টাকা ১৮ পয়সা। যেভাবে প্রতি ১৫ দিন অন্তর দুই জ্বালানির দাম বাড়িয়ে চলছে সরকার, তাতে চলতি বছরেই পেট্রলের লিটার ৫০০ টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা।

গত এক বছরের বেশি সময় ধরে চরম আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। আর ওই সঙ্কট কাটাতে সুদখোর মহাজনী সংস্থা হিসেবে পরিচিত আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফের দেওয়া অমানবিক শর্ত মেনে নিয়েছে সেনা নিয়ন্ত্রিত পাক সরকার। আর তার ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গত মাসের প্রথম দিন অর্থা‍ৎ ১ অগস্টই পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ১৯.৯৫ টাকা আর ডিজেলের দাম ১৯.৯০ টাকা। দুই সপ্তাহ কাটতে না কাটতে ফের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। গত ১৫ অগস্ট প্রতি লিটার ডিজেলের দাম বাড়ানো হয় ২০ টাকা আর পেট্রলের দাম ১৭ টাকা ৫০ পয়সা। যার ফলে হাইস্পিড ডিজেলের প্রতি লিটারের দাম দাঁড়িয়েছিল ২৯৩ টাকা ৪০ পয়সা। আর পেট্রলের দাম ২৯০ টাকা ৪৫ পয়সা।

গত ১ সেপ্টেম্বর ফের এক দফায় দুই জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। প্রতি লিটারে ১৮ টাকা ৪৪ পয়সা বাড়ায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ টাকার গণ্ডি ছাড়ায় পেট্রল-ডিজেল। প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ টাকা ৮৪ পয়সা। প্রতি লিটারে ১৪ টাকা ৯১ পয়সা বাড়ায় পেট্রলের দাম দাঁড়িয়েছে ৩০৫ টাকা ৩৬ পয়সা।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি