ইমরানকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ পাক নির্বাচন কমিশনের

ইমরান ছাড়াও দলের আরও দুই কর্তাকে গ্রেফতারের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিল পাক নির্বাচন কমিশন। ইমরান ছাড়াও দলের সাধারণ সম্পাদক আসাদ উমর, দলের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, তাঁর দলের সাধারণ সম্পাদক এবং দলের সহসভাপতির বিরুদ্ধে কমিশনকে অবমাননার অভিযোগ উঠেছে।

দ্য় ডন পত্রিকা ইমরান-সহ তিনের গ্রেফতারের খবর দিতে গিয়ে জানিয়েছে,  পাক নির্বাচন কমিশন মঙ্গলবার জরুরী বৈঠকে বসে।  সেই বৈঠকে ইমরানের দল পাকিস্তান-তেহরিক-ইনসাফের তরফ থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী -সহ তিনকে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার জন্য কমিশন নির্দেশ জারি করে। সেই নির্দেশে আপত্তি জানায়, পাকিস্তান-তেহরিক-ইনসাফের প্রতিনিধিরা। তারপরেই কমিশনের তরফ থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাঁর দলের সাধারণ সম্পাদক আসাদ উমর, দলের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেয়। কমিশনের এই নির্দেশকে কেন্দ্র করে পাকিস্তান ফের তপ্ত হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

ইমরান খান ও তাঁর দলের সঙ্গে নির্বাচন কমিশনের বিরোধের কারণ, প্রধানমন্ত্রী পদে থাকাকালীন  তিনি (ইমরান) বিদেশি রাষ্ট্র থেকে প্রাপ্ত পুরস্কার বিক্রির। গত ২১ অক্টোবর পাক নির্বাচন কমিশন তাঁকে অযোগ্য ঘোষণা করে। কমিশন জানিয়ে দেয়, আগামী পাঁচ বছর ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

একই অভিযোগে এদিন নির্বাচন কমিশনের দফতরে শুনানি চলছিল। শুনানি শেষে কমিশন ইমরান এবং তাঁর দলের তিন শীর্ষকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেয়।  

আরও পড়ুন সুসম্পর্ক চাইলেও বিজেপিকে দুষলেন ইমরান

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর