নয়া চাল শাহবাজের? পাকিস্তানে হিন্দু-সহ সংখ্যালঘুদের রক্ষায় জাতীয় কমিশন গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশভাগের অব্যক্ত যন্ত্রণা সহ্য করেও পাকিস্তানে বাপ-ঠাকুরদার ভিটেমাটি আঁকড়ে রয়েছেন বহু হিন্দু। লাগাতার নির্যাতন সহ্য করেও থেকে গিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁদের দাবি ছিল, সংখ্যালঘু নির্যাতন বন্ধে গঠিত হোক একটি জাতীয় সংস্থা। যে সংস্থা তাঁদের স্বার্থ সুরক্ষিত করবে। অবশেষে সেই দাবি পূরণ হল। মঙ্গলবার (২ ডিসেম্বর) পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে কয়েকটি সংশোধনী-সহ পাশ হল ‘ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ বিল-২০২৫(National Commission for Minorities Bill 2025)।  বিলটির পক্ষে ভোট দিয়েছেন ১৬০ সাংসদ। বিপক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন।

২০১৪ সালের পাকিস্তান সুপ্রিম কোর্ট এক রায়ে দেশের সংখ্যালঘুদের জন্য একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল। তার পর ১১ বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে উচ্চবাচ্য করা হয়নি। এদিন সংসদে ‘জাতীয় সংখ্যালঘু কমিশন বিল-২০২৫’ পেশ করেন আইনমন্ত্রী আজম নাজির তারার। ওই বিল পেশের পরেই তীব্র আপত্তি জানায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই ও মাওলানা ফজলুর রহমানের দল জমিয়তে উলেমা হিন্দের সদস্যরা।

পাল্টা সুর চড়িয়ে আইনমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের আইন, সংবিধান, আমাদের বিবেক, কেউই আমাদের এমন কোনও প্রস্তাব করার অনুমতি দেয় না যা কুরআন ও সুন্নাহের সাথে সাংঘর্ষিক। বিলের মূল খসড়ায় চারটি সংশোধনীর প্রস্তাব করা হয়েছিল এবং সেগুলি প্রস্তাবিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ সংবিধানে সংখ্যালঘুদের “অমুসলিম” হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অমুসলিমদের জন্য একটি কমিশন গঠন করা হবে। আমাদের হিন্দু, খ্রিস্টান এবং পার্সি ভাইয়েরা আমাদের মতোই ভাল পাকিস্তানি।’

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ