‘আপনারা মরে যান না কেন?’ পাকিস্তানে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে নেতা-মন্ত্রীদের তোপ অভিনেত্রীর

আবারও বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনামে এলেন পাকিস্তানের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা সাদিয়া ইমাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বেফাঁস মন্তব্য করে সংবাদের শিরোনামে এলেন পাকিস্তানের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা সাদিয়া ইমাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোপ পড়েছে গোটা বিশ্বে। তেল-জ্বালানি-গ্যাসের অভাব দেখা দিচ্ছে। এমন অবস্থাতে পাকিস্তানেও পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার এই বিষয়েই বেফাঁস মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের একজন বিশিষ্ট নেতাকে কটাক্ষ করলেন অভিনেত্রী।তিনি যেকোনও বিষয়ে কোনও দ্বিধা ছাড়াই নিজের মতামত প্রকাশ করেন। এবার তিনি পাকিস্তানের পেট্রোলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে একাধিক নেতা দের উপর ক্ষোভ উগরে দিলেন। এমনকি তাঁদের মৃত্যু চাইলেন। অভিনেত্রীর এই বিতর্কিত মন্তব্যটিই এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে।

ভাইরাল ভিডিওতে তিনি পাকিস্তানের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা তুলে ধরেছেন। কেননা মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে পাকিস্তানে এখন পেট্রোলের দাম লিটার প্রতি ৩০০ টাকা ছাড়িয়েছে। তারই সমালোচনা করেন অভিনেত্রী। ভিডিওতে নেতাদের উপর রাগ দেখিয়ে অভিনেত্রী বলেন, ‘তোমরা মরে যাও না কেন? উধাও হয়ে যাও না কেন? যাতে নতুন মানুষ তোমাদের ভূমিকায় আসতে পারে, দেশের উন্নয়নের জন্যে তাঁরা নতুন চিন্তাভাবনা করতে পারেন।’ এরপর তিনি পেট্রোলের দাম বৃদ্ধির কারণ নিয়ে বলেন, ‘আজ আপনারা দাম ৩০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। দেশে কি পেট্রোল শেষ হয়ে গিয়েছে। স্টকে তো পুরনো পেট্রোল পড়েই আছে। তাহলে সেই পেট্রোলের ওপর নতুন দাম কীভাবে বাড়াচ্ছেন আপনারা?’

এরপর অন্যান্য দেশের উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, ‘ভারত এখনও পেট্রোলের দাম বাড়ায়নি। বাংলাদেশ পাঁচ টাকা বাড়িয়েছে। পুরো বিশ্বের কথা বললে, বিশ্বের তেল শিল্পগুলি লোকসান করছে। কিন্তু আমাদের দেশে পেট্রোলের দাম কেন বাড়ানো হল? ইরান বলছে আমাদের কাছ থেকে নাও, আমরা তোমাদের পেট্রোল দেব। কিন্তু আমরা আইএমএফ-এর ঋণের বোঝায় এতটাই জর্জরিত যে, আমরা অন্যান্য দেশ থেকে বেশি দামে তেল কিনছি, কিন্তু ইরানের থেকে কিনছি না। যেটা আমাদের সবচেয়ে কাছের দেশ। আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। যার সঙ্গে আমাদের কলমের বন্ধুত্ব, যার সঙ্গে আমাদের মনের বন্ধুত্ব। কিন্তু আমরা তা করছি না। আমরা নেব না। আমরা কাতার থেকে কিনব। আমরা চড়া দামে কিনব।’ এরপর অভিনেত্রী রেগে গিয়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী-নেতাদের কটাক্ষ করে বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের পকেটের কী হবে? আমাদের মুখ্যমন্ত্রী জনাব জারদারি, কোথায় লুকিয়ে আছেন? জনাব বিলাওয়াল ভুট্টো কোথায়? মরিয়ম নওয়াজ বা শাহবাজ শরীফ কোথায়? আপনারা সবাই কোথায়? আপনারা সবাই মুখ লুকোচ্ছেন কেন? নাকি নিজেদের বাড়িতে পেট্রোলের কূপ খুঁড়ছেন? এই কথাগুলি আপনাদের কানে বাজে না? আপনারা মরে যান না কেন? আমরা আপনাদের ওপর বিরক্ত।’  পাকিস্তানের জনগণও সাদিয়ার মতামতের সঙ্গে একমত হচ্ছেন। তার প্রশংসা করেছেন। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের