কর্তারপুর সাহিবে ফটোশুট:  উত্তাল পাকিস্তান

প্রকাশ্যে ওই মডেলকে ক্ষমা চাইতে হবে, দাবি পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কর্তারপুর সাহিবে ফটোশুটের দৌলতে সংবাদের শিরোনামে উঠে আসা পাক মডেলের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পাকিস্তানের। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রকাশ্যে ওই মডেলকে ক্ষমা চাইতে হবে। কর্তারপুর সাহিব একটি ধর্মীয়স্থান। এটা ফটোসেশনের জায়গা নয়।

স্বয়ং পাক-পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার বিবৃতি দিয়ে এই আশ্বাস দিয়েছেন। বলেছেন, অভিযুক্ত মডেল এবং এই ফটোসেশনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

তাঁর টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ‘কর্তারপুর গুরুদ্বারে ফটো সেশনের বিষয়টি মুখ্যমন্ত্রী উসমান বুজদার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।মুখ্যসচিবের কাছে তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তিনি নির্দেশ দিয়েছেন তদন্তের। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ফটোশুটের ঘটনাকে পাক-পঞ্জাব সরকার কোনও অবস্থাতেই হাল্কাভাবে দেখছে না, মুখ্যমন্ত্রীর বিবৃতিতে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পাক-পঞ্জাব পুলিশও পৃথক বিবৃতি জারি করে তদন্তের আশ্বাস দিয়েছে। তাদের বিবৃতি বলছে, ‘পুলিশ পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে। ঘটনার সঙ্গে যারা জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ধর্মীয়স্থানে এই ধরনের ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা যায় না।’

এদিকে, যে সংস্থার হয়ে ওই মডেল কন্যা ফটোশুট করেন, সে সংস্থা এখন দায় এড়াচ্ছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, থার্ড পার্টির হয়ে কর্তারপুর সাহিবে ওই মডেল কন্যাকে দিয়ে ফটোশুট করা হয়েছে। মডেল কন্যা যে পোশাক পরে ফটোশুট করেছিলেন, সেই পোশাক তাদের সংস্থার থেকে দেওয়া। কিন্তু ফটোসেশন কোথায় করা হবে, সে ব্যাপারে সংস্থা অবগত নয়।

উল্লেখ করা যেতে পারে, একটি অনলাইন বস্ত্র বিপণীর হয়ে তিনি বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন এবং সেগুলি একটি বিজ্ঞাপণে ব্যবহার হয়। মন্নত ক্লোদিং নামে ওই অনলাইন বস্ত্র বিপণী পরে সেই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতেই ক্ষোভে ফেটে পড়েন শিখ ধর্মাবলম্বীরা। তাঁদের দাবি, এই ধরণের ঘটনা তীব্র আপত্তিকর ও শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ