এই মুহূর্তে

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি: প্রবল তুষারঝড়ে লন্ডভন্ড পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। চিত্রল উপত্যকায় প্রায় ৩৬ ঘন্টারও বেশি সময় ধরে টানা তুষারপাত হয়েছে। যার ফলে একটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। তবে কাকতালীয়ভাবে বেঁচে গিয়েছে নয় বছরের এক নাবালক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলার দামিল এলাকার সেরিগাল গ্রামের এই দুর্ঘটনাটি ঘটেছে। গত তিনদিন ধরে পাকিস্তানের এই অঞ্চলটি ঘন তুষারঝড়ে ঢেকেছে। চারদিকে কয়েক ফুট বরফে ঢেকে গিয়েছে। চারিদিকে তুষারধস নেমেছে। খুব প্রয়োজন ছাড়া ওই এলাকাবাসীদের ঘর ছেড়ে বের হতে নিষেধ করা হয়েছে। এমন পটভূমিতেই মর্মান্তিক ঘটনা ঘটল ওই অঞ্চলে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় ২০ ইঞ্চিরও বেশি তুষারপাত হওয়ার পর থেকেই ধস শুরু হয়েছে। এমন পরিস্থিতিতেই জনবিরল পাহাড়ি ওই গ্রামটির নিকটবর্তী চারণভূমি থেকে প্রচুর তুষার গড়িয়ে নেমে একাকী দাঁড়িয়ে থাকা একটি বাড়িতে আঘাত হানে। যার ফলে তুষারধসে চাপা পড়ে যায় বাড়িটি। নয় জনের মৃত্যু হয়।

ওই বাড়ির কর্তা বাচা খান, তাঁর স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও দুই শ্যালিকার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তাঁদের বাড়িতে যখন তুষারধস আঘাত হানে, তখন তারা বাড়ির মধ্যবর্তী ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলেন। তখনই ঘটনাটি ঘটে। এই মূহুর্তে আবর্জনার নিচে চাপা পড়া মৃতদেহগুলিকে উদ্ধার করা হয়েছে। চিত্রল উপত্যকায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে টানা তুষারপাত হয়েছে। যার ফলে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। লোয়ারি টানেলের অ্যাপ্রোচ সড়ক প্রায় ১৮ ঘণ্টা ধরে বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক চুমুতেই চোখ নষ্ট , সাঙ্ঘাতিক ঘটনা! চক্ষু চড়ক গাছ পরিবারের

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু

কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবি কপিল-গাভাস্কার-সহ ১৪ কিংবদন্তির

১২ বছরের ‘বিস্ময়’ বালক বাড়িতেই বানিয়ে ফেলল পারমাণবিক চুল্লি

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মৃত ৫৯, বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ

পারমাণবিক ইস্যুতে আজ বৈঠক ভেস্তে গেলে শুরু হবে ইরান-আমেরিকার যুদ্ধ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ