করাচিতে আত্মঘাতী হামলা, খতম ২ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি : করাচিতে শুক্রবার সকালে একটি আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটল। জাপানি নাগরিকদের নিয়ে যাওয়া একটি গাড়িতে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পুলিশের গুলিতে খতম ২ জঙ্গি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

এদিন যে গাড়িতে এই আত্মঘাতী হামলাটি চালানো হয়েছিল, সেখানে পাঁচ জন জাপানি নাগরিক ছিলেন। হামলার পর অবশ্য ওই পাঁচ জন নাগরিকই অবশ্য প্রাণে বেঁচে যান। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২ জন জঙ্গি হামলা চালাতে এসেছিল। তাদের কাছে সুইসাইড জ্যাকেট ও একটি গ্রেনেড ছিল। দুজনকেই খতম করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী যায়। এই ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই তিন জনের মধ্যে দুজন নিরাপত্তারক্ষী ও একজন পথচারী। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় পাঁচ জন বিদেশি নাগরিকের মধ্যে কেউ আহত হননি বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে এই জঙ্গি হামলার নিন্দা করেছে সিন্ধ প্রদেশের গভর্নর কামরান তেসোরি। তিনি এই বিষয়ে পুলিশের কাছ থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এই প্রসঙ্গে সিন্ধের গভর্নর স্পষ্ট জানিয়ে দেন, কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না।

 

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক