আশার ‘শেষ শ্রদ্ধায়’ নিষিদ্ধ গান সম্প্রচার! পাকিস্তানি চ্যানেলকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ভারত এখনও কিংবদন্তি গায়িকার প্রয়াণের শোক কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ল প্রতিবেশী দেশ পাকিস্তান। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ভারতীয় গান ও চলচ্চিত্রের দৃশ্য সম্প্রচার করায় পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ (Geo News)-কে শোকজ নোটিস পাঠিয়েছে দেশের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা (Pakistan Electronic Media Regulatory Authority)।

পেমরার অভিযোগ, ২০১৮ সাল থেকে পাকিস্তানে ভারতীয় কনটেন্ট সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আশার মৃত্যুর খবর পরিবেশনের সময় ভারতীয় গান ও দৃশ্য দেখানোকে ‘ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য’ বলে উল্লেখ করেছে পেমরা। ইতিমধ্যে, জিও নিউজের সিইওকে তলব করেছে এবং ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। দোষ প্রমাণিত হলে জরিমানা, সম্প্রচার স্থগিত বা লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, জিও নিউজের ম্যানেজিং ডিরেক্টর আজহার আব্বাস এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, ‘কোনও শিল্পীর প্রয়াণের খবর পরিবেশন করতে গেলে তাঁর কাজ তুলে ধরা স্বাভাবিক রীতি। শিল্প কোনও সীমানায় আবদ্ধ নয়, এটি মানবজাতির যৌথ ঐতিহ্য।‘ তিনি আরও জানান, আশা ভোঁসলে-এর সঙ্গে পাকিস্তানের সাংস্কৃতিক যোগও গভীর ছিল। তিনিপাকিস্তানের কিংবদন্তী গায়িকা নুর জাহান (Noor Jahan)-কে ‘দিদি’ বলে সম্বোধন করতেন এবং নুসরত ফাতেহ আলি খান (Nusrat Fateh Ali Khan)-এর সঙ্গে কাজও করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে বহু অঙ্গ বিকল হয়ে প্রয়াত হন কিংবদন্তী গায়িকা। মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর দীর্ঘ সংগীতজীবনে ‘পিয়া তু’, ‘দম মারো দম’, ‘দিল চিজ ক্যা হ্যায়’, ‘চুরা লিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আজ আশা নেই, পড়ে রইল শুধু ভালোবাসা আর সুরের জাদু।

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প