পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরেই পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ফরিদুল ইসলাম মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে পার্ক সার্কাসের অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। ফরিদুল ইসলামকে গ্রেফতারের পর এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পার্ক সার্কাস এলাকার সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফরিদুলের খোঁজ মেলে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার অশান্ত হয়ে উঠেছিল পার্ক সার্কাস। বেআইনিভাবে রাস্তা অবরোধ করা হয়েছিল। সেই অবরোধ সরাতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইটবৃষ্টির মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। অশান্তি দমনে সোমবার মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন। কোনও রকম গুন্ডামিকে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন। পাথর ছোড়া হলে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই পুলিশের হাতে ধরা পরে ফরিদুল ইসলাম। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।

পার্ক সার্কাসের অশান্তির জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দু-জন জওয়ান আহত হয়েছেন। সোমবার, তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি বলেছেন, ‘ধর্মীয় স্লোগান দিয়ে, পাথর ছোড়ার ঘটনা বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগরে। কলকাতা বা বাংলাতেও বন্ধ হওয়া দরকার। এই ধরনের ভাঙচুর, গুন্ডামি, অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না।’

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?