গ্যাস চেম্বারে পরিণত পাকিস্তান, মুক্তি পেতে নমাজ পাঠের দাওয়াই প্রধানমন্ত্রী শাহবাজের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ কয়েক মাস যাবৎ বাংলাদেশ খবরের শিরোনামে জায়গা করে নিলেও পাকিস্তানের(Pakistan) দুর্দশার কথা কারোর অজানা নয়‌। মূল্যবৃদ্ধি সেখানে আকাশ ছুঁয়েছে। গোটা দেশ জুড়েই চলছে চূড়ান্ত অরাজকতা। সীমাহীন দূষণ(Pollution) গ্রাস করেছে গোটা দেশ। এক কথায় বলতে হয়, নিজেদের কারণেই পাঁকে পড়েছেন পাকেরা। ভয়াবহ বায়ুদূষণে(Air Pollution) আক্রান্ত গোটা দেশ। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য এক দুর্দান্ত উপায় বাতলে দিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ(Shahbaz Sharif)। কি সেই উপায়? সব মসজিদে সালাতুল ইস্তিসকা সমাবেশের আয়োজন করতে হবে। তবেই নাকি এই বিপর্যয় পরিস্থিতি থেকে রক্ষা মিলবে।

আরও পড়ুনঃ গঙ্গায় মৃত্যুফাঁদ! স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ বন্ধু

এদিনের বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি পরিবেশের উন্নতি ঘটাবে এবং রোগ থেকে মুক্তি পেতে ব্যাপকভাবে সহায়তা করবে। আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা উচিত, যাতে মানুষ সমস্যা থেকে মুক্তি পেতে পারে। অর্থাৎ সরাসরি দেশের জনগণকে নমাজ পাঠের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। একবিংশ শতকে দাঁড়িয়ে এর চেয়ে হাস্যকর সমাধান আর কি হতে পারে! একসময় চিনের সাংহাই গোটা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে পরিগণিত হত কিন্তু আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। বায়ুদূষণের কথা মাথায় রেখেই চলতি বছর থেকে দিল্লি ও তৎসংলগ্ন এলাকায় আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আর কবে নিজেদের নিয়ে সচেতন হবে পাকিস্তান?

আরও পড়ুনঃ রাজধানীতে বিরসা মুন্ডার নামে রাস্তার নামকরণ, কোথায় জানেন?

দেশে দূষণের মাত্রা ভয়ঙ্কর হারে বেড়েছে। বায়ুদূষণের কবলে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ বর্তমানে ধোঁয়াশার শহরে পরিণত হয়েছে। রাজধানী লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত ছিল আগে থেকেই। বর্তমানে লাহোরের বায়ুমানের সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত সীমার চেয়ে প্রায় ৭৪ গুণ বেশি। ওই অবস্থায় সেখানে নিঃশ্বাস নেওয়া মানেই মৃত্যুর সঙ্গে খেলা করা। তবে স্বস্তির বিষয় একটাই, প্রতিবেশী ওই দেশে খুব শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই দেশের একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা