থানায় হামলা পাক-তালিবানের, হত তিন পুলিশকর্মী

জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থানায় ঢুকে তিন পুলিশ কর্মীকে গুলি করে খুন করে দিল পাক-তালিবান। খুনের ঘটনাটি ঘটে পেশাওয়ারের উত্তর-পশ্চিমে সরবান্দ পুলিশ স্টেশনে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধত করে ডন জানিয়েছে, ছয় থেকে সাতজন পাক-তালিবান সরবান্দ পুলিশ স্টেশন লক্ষ্য করে প্রথমে গ্রেনেড হামলা চালায়। এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ার সুযোগে তারা অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে। অতর্কিত হামলায় পুলিশকর্মীরা ঘাবড়ে যান। পাল্টা হামলা শুরুর আগেই থানার তিন পুলিশকর্মী মৃত্য়ু হয়। হতদরে মধ্যে একজন থানার এক সাব-ইন্সপেক্টর। মৃতের নাম সর্দার হুসেন। বাকি দুইয়ের পরিচয় এখনও জানা যায়নি। বিকেলে তিন পুলিশকর্মীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য় সম্পন্ন হয়। পাক তালিবান বিবৃতি দিয়ে হামলায় দায় স্বীকার করে নিয়েছে। বড ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে পাক তালিবানরা শনিবার হামলা চালিয়েছে। যদি পুলিশের সমবেতা প্রচেষ্টা তাদের সেই উদ্দেশ্য বানচাল হয়ে গিয়েছে। 

হামলার খবর দিতে গিয়ে খাইবার পাখতুনখাওয়ার পুলিশকর্তা মোয়াজ্জম যা আনসারি জানিয়েছেন, কর্মীদের এই আত্মবলিদান বিফলে যাবে না। হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মেহমুদ খান কড়া ভাষায় এই হামলার নিন্দা করেছেন। হত পুলিশকর্মীদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। আশ্বাস দিয়েছেন জড়িত জঙ্গিদের গ্রেফতারের। 

উল্লেখ করা যেতে পারে, গত ডিসেম্বরে সে দেশের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান বেশ কয়েকজন পুলিশকর্মীকে অপহরণ করে। পরে তাদের উদ্ধার করতে চলে সেনা অভিযান।

আরও পড়ুন পণবন্দি পুলিশকর্মীদের উদ্ধারে পাক সেনার সাঁড়াশি অভিযান

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়