ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করায় ছাত্র শিবিরকে শুভেচ্ছা পাকিস্তানের জামায়াতে ইসলামীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজাকার উপাচার্যের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করেছে পাকিস্তানপন্থীরা। ছাত্র সংসদের ফলাফল অনুযায়ী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মহম্মদ আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১৪ হাজার ৪২ ভোটে জয়ী হন। এই জয়ের পরেই শুভেচ্ছাবার্তা এল পাকিস্তানের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির জয়ী হওয়ার পরেই পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছাবার্তায় লেখা হয়েছে, “নতুন ইতিহাস রচিত হলো বাংলাদেশে। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ইতিহাসে এটি প্রথমবার ঘটল।” জামায়াতে ইসলামী পাকিস্তান শুভেচ্ছা বার্তায় রয়েছে ভারত বিরোধী বার্তা। লেখা হয়েছে, এই বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে । তার পরেই লেখা হয় এই জয় দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনার পাশাপাশি ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করবে। পাকিস্তানের জামায়াতে ইসলামীরর পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করা হয়েছে। লেখা হয়েছে প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

উল্লেখ্য, বুধবার আবু সাদিক কায়েমকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেছে। আবু সাদিক কায়েময়ের প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। আরও এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ২ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন। পাশাপাশি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ১১টি ভোট পেয়েছেন । আবিদুল এবং উমামা ফাতেমা এই ফলাফলকে প্রত্যাখ্যান করে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন।

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল