চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত, জয়ী হয়েছি আমরা’, হুঙ্কার শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পরেই ডিগবাজি খেয়ে দিল্লির বিরুদ্ধে  সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার ( ১০ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বিনা প্ররোচনাতেই  পাকিস্তানের উপর অন্যায্য যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত। বুক চিতিয়ে লড়াই করে যুদ্ধে জয় ছিনিয়ে এনেছে দেশের সেনাবাহিনী।’ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের হাতে চূড়ান্ত পরাজয় এড়ানোকেই জয় হিসাবে দেখছেন পাক প্রধানমন্ত্রী।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্য জঙ্গিরা। ওই হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ওই প্রত্যাঘাতের বদলা নিতে বুধবার থেকে ভারতের বিভিন্ন শহরে হামলা শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। দুই পড়শি দেশের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত ‘দাদা’ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার সন্ধেয় যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুই দেশের সীমান্তের বাসিন্দারা। যদিও তিন ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতে আক্রমণ চালাতে শুরু করে পাক সেনা।

ভারতের বিভিন্ন শহরে যখন পাক সেনা আক্রমণ চালাচ্ছে, ঠিক তখনই জাতির উদ্দেশে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভাষণে পাক সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। ঔদ্ধত্য কণ্ঠে বলেন, ‘আজ আমি পাকিস্তানি জাতিকে অভিনন্দন জানাই। ভারত প্রকাশ্যে আগ্রাসন চালিয়েছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছি। ভারতের সামরিক ঘাঁটি এবং অস্ত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেউ যদি পাকিস্তানের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তাহলে নিজেকে নিরাপদ রাখার জন্য যে কোনও পথ (পড়ুন পরমাণু বোমা হামলা) বেছে নেওয়া হব।’ ভারতের প্রত্যাঘাতের পাল্টা হিসাবে পাক সেনার লড়াইয়ের প্রশংসা করে শরিফ বলেন, ‘আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমরা ইস্পাতের প্রাচীর হয়ে উঠছি। বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পাকিস্তানি জাতি আত্মমর্যাদাশীল এবং সম্মানিত। ভারতের আগ্রাসন দেখেও আমরা ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ