ইজরায়েলের কারাগারেই মৃত্যুর কোলে ৩৮ বছর ধরে বন্দি ফিলিস্তিনি লেখক

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩৮ বছর ধরে বন্দি ছিলেন ইজরায়েলের কারাগারে। শেষ পর্যন্ত কারাগারে বন্দি থাকা অবস্থাতেই মৃত্যু হল প্যালেস্টাইন লেখক ওয়ালিদ দাক্কার। ইতিমধ্যে দাক্কার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে হামাস গোষ্ঠী। প্যালেস্টাইন এই লেখককে মুক্তিযোদ্ধা হিসাবে অভিহিত করা হয়েছে।

জানা গিয়েছে, প্যালেস্টাইন লেখর ওয়ালিদ দাক্কা ইজরায়েলের বাকা আল গারবিয়ের বাসিন্দা। এই শহরে প্যালেস্টিনিদের বাস সবচেয়ে বেশি। ১৯৮৬ সালে এক সেনাকে হত্যার দায়ে ওয়ালিদ দাক্কাকে গ্রেফতার করে ইজরায়েল সরকার। তখন থেকেই তিনি কারাগারেই ছিলেন। কারাগারে থাকা অবস্থাতে অনেক বই লিখেছেন দাক্কা। এরমধ্যে শিশুদের নিয়ে লেখা বইও রয়েছে। কারাগারে থাকা অবস্থাতেই ১৯৯৯ সালে বিয়ে হয় ওয়ালিদ দাক্কার। সানা সালামেহ নামে এক মহিলাকে বিয়ে করেন ওয়ালিদ। কারগারে থেকেই গোপনে শুক্রানু স্থানান্তরিত করেছিলেন ওয়ালিদ। প্যালেস্টাইন এই লেখকের মিলাদ নামে একজন কন্যা সন্তান রয়েছে।

এখানেই শেষ নয়, ২০২২ সালে বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ওয়ালিদ দাক্কা। এরপরই ওয়ালিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মেডিক্যাল গ্রাউন্ডে প্যালেস্টাইন এই লেখককে মুক্তি দেওয়ার দাবি তুলতে থাকে মানবাধিকার সংগঠনগুলি। কিন্তু দাক্কাকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেনি ইজরায়েলি প্রশাসন। উল্টে ২০২৫ সাল পর্যন্ত দাক্কাকে কারাগারে বন্দি রাখার সিদ্ধান্ত নেয় তারা। শেষ পর্যন্ত কারাগারে বন্দি থাকা অবস্থাতেই মৃত্যু হয় প্যালেস্টাইন লেখকের। দাক্কাকে মুক্তি না দেওয়ায় ইতিমধ্যে নিন্দায় সরব হয়েছে হামাস গোষ্ঠী। তাদের মতে, চিকিৎসা ঠিকভাবে না হওয়ার কারণেই দাক্কার মৃত্যু হয়েছে। ইজরায়েলের জেলে বন্দি অন্যদেরও মুক্তির দাবি তুলেছে তাঁরা।

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির