৯০ যাত্রী নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল বিমান, অনেকের মৃত্যুর আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাড়হিম করা ঘটনা। শতাধিক যাত্রী নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল বিমান! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ। পাঁচজন ক্রু সদস্য সহ মোট ৯০ জনের বেশি যাত্রী ছিলেন এই বিমানটিতে। এখনও পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ভেঙে পড়ার আগে বিমানবন্দরের উপর বেশ কয়েক বার চক্কর কাটতে দেখা গিয়েছে বিমানটিকে। তারপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। বিমানটি হল আজারবাইজান এয়ারলাইন্সের। বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রনজি যাচ্ছিল বিমানটি। কিন্তু ঘন কুয়াশার কারণে এটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

বিমনাটিতে ৫ জন ক্রু সদস্য সহ মোট ৯০ জনেরও বেশি যাত্রী ছিলেন। কিছু লোক দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে কিছু অ্যাম্বুলেন্স। এখনও পর্যন্ত উদ্ধারকার্য চালানো হচ্ছে। এই ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে বিমানের পিছনের প্রান্তে অবস্থিত আপাতকালীন দরজা থেকে নামানো হচ্ছে।

সামাজিক মাধ্যমে একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, একটি খোলা মাঠের মধ্যে বিমানটি ধাক্কা খেয়ে পড়ে আগুন ধরে যায়। বিমানবন্দরের কাছেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ১২ জন বেঁচে গিয়েছেন বলেও জানা যাচ্ছে।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ