দেখা মিলল চিনের ব়্যাকেট কন্যার

বিশ্ব টেনিস সংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চিনের ব়্যাকেট কন্যা    পেং শুয়াইয়ের দেখা মিলল। রবিবার বেজিংয়ে অনুষ্ঠিত একটি টেনিস টুর্নামেন্টে তাঁকে দেখা গিয়েছে। টুর্নামেন্টের আয়োজক সংস্থা একটি ছবি প্রকাশ করেছে, সেই ছবিতে দেখা গিয়েছে অতিথির আসনে বসে পেং শুয়াই। যদিও এই খবর লেখা পর্যন্ত বিশ্ব টেনিস সংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ঘিরে সন্দেহ প্রকাশ করেছে।  

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবার সেখানে ফিলা কিডস জুনিয়র টেনিস প্রতিযোগিতার ফাইনাল ছিল। অতিথির আসনে অন্যান্যদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে চিনের ব়্যাকেট কন্যা পেংকে। পরনে ছিল ঘন নীল রঙের জ্যাকেট। সাদা ট্রাউজার।

চিনের সরকারি প্রচারমাধ্যমে গ্লোবাল টাইমস আবার এককাঠি ওপরে। তারা প্রকাশ করেছে দুটি ভিডিয়ো। একটি ভিডিয়ো রবিবারের টেনিস প্রতিযোগিতার। দ্বিতীয় ভিডিয়োটি, তাদের দাবি অনুসারে শনিবারের। সেই ভিডিয়োতে পেংকে দেখা গিয়েছে তিনি একটি রেস্টুরেন্টে গিয়েছেন।

রয়টার্সের তরফ থেকে পরে ওই রেস্টুরেন্ট মালিক ঝৌ হংমেইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা শিকার করে নিয়েছেন। রেস্টুরেন্ট মালিক রয়টার্সকে জানিয়েছেন, পেং শুয়াইয়ের সঙ্গে ছিলেন আরও সাতজন। হাল্কা খাবার খেয়েছেন। চিনের ব়্যাকেট কন্যা এবং তাঁর সঙ্গীরা ছিলেন আড্ডার মেজাজে।

উল্লেখ করা যেতে পারে, চিনের ব়্যাকেট কন্যার হদিশ না মেলায় আমেরিকা উদ্বেগ প্রকাশ করে।  হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিক সম্মেলনে বলেন, চিনের টেনিস তারকা যে সুস্থ এবং নিরাপদে আছেন, সেটা জিনপিং সরকারকে নিশ্চিত করতে হবে। দিতে হবে প্রমাণ। সাংবাদিক সম্মেলনে চিন সরকারের ভূমিকা নিয়েও সরব হন প্রেস সেক্রেটারি। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ