পেটের দায়ে আফগানিস্তানে শুরু শিশুকন্যা বিক্রি

দেশে শুরু চূডা়ন্ত অর্থনৈতিক সংকট

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তালিবান শাসিত কাবুলে এবার পেটের ভাত জোগাড় করতে শুরু শিশুকন্যা বিক্রি। স্ত্রীদের আপত্তি উড়িয়ে স্বামীরা তাঁদের ঔরসজাত সন্তানদের বাজারে বিক্রি করে দিচ্ছেন। তাও টাকা একবারে পাওয়া যাচ্ছে না। টাকা মিলছে কয়েক কিস্তিতে।

ফাহিমা নামে এক মহিলা এই হৃদয়বিদারক ঘটনার কথা জানাতে গিয়ে বলেন, ‘স্বামী এক রাতে জানায়, টাকা-পয়সা জোগাড় করার একটাই রাস্তা দুই মেয়েকে বিক্রি করে দেওয়া। স্বামীর পা জড়িয়ে কেঁদেছি। জোড়হাতে অনুরোধ করেছি পেটের সন্তানকে বিক্রি না করতে। কিন্তু স্বামী সেই অনুরোধ কানে তোলেনি। বড়ো মেয়ে বিক্রি করে পেয়েছি আড়াই লক্ষ টাকা(৩৩৫০ ডলার)। আর ছোটো মেয়ে বিক্রি হয়েছে ২.১ লক্ষ টাকায় (২৮০০ ডলার)। তাও টাকা একবারে হাতে পাওয়া যায়নি। কিছু টাকা হাতে ধরিয়ে খরিদ্দার জানিয়েছে, বাকি টাকা কিস্তিতে দেওয়া হবে। সেই টাকা দিয়ে কয়েক মাস চলবে। কিন্তু তারপরে কী হবে, কোথা থেকে টাকা আসবে তা জানি না। পুরো অন্ধকারে রয়েছি।’

জানা গিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি রীতিমতো সঙ্কটজনক। একদিকে যেমন দেখা দিয়েছে খাদ্যসংকট, পাশাপাশি তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। শুধু ফাহিমা নন, ফাহিমার মতো আরও অনেক মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, আফগানিস্তানে তালিবান রাজত্ব চলছে বলে ওই দেশকে কেউ অর্থসাহায্য করতে রাজি হচ্ছে না।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার